মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- "সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও হেতেমদি সাগরদী বাইপাস রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন বিপ্লব।গত ১২ ও ১৩ জুন, দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এছাড়া হেতেমদি, সাগরদী বাইপাস রোড ও সরকারি বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ বিপ্লব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা,...
জুন ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
“ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে” এমন দাবিতে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মনোহরদী উপজেলা আহ্বায়ক ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।শুক্রবার (৩০ মে) বিকেলে নরসিংদির মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে।দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।”তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। সময়ক্ষেপণ করলে জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”অনুষ্ঠানে বিশেষ...
মে ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫।নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ মে শনিবার উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান।মেলার উদ্বোধনী দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।এরপর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল...
মে ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি সকালে সোমেশ্বরী নদীর চরে তাদের গরু চরাতে নিয়ে যায়।সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে সে নদীর চর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাব্বিকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার...
মে ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি দাবি করেছে, তারা সীমান্তে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।এই দাবি ঘিরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।যদিও ভারত সরকার এখন পর্যন্ত পাকিস্তানের এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে, তবুও এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
পাকিস্তান পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত তিনটি ছিল Su-30MKI, আর দুটি মিরাজ ২০০০ মডেলের। ভারতের বিমান বাহিনীতে এই বিমানগুলো অন্যতম আধুনিক এবং ব্যয়বহুল যুদ্ধযান হিসেবে বিবেচিত।একটি Su-30MKI যুদ্ধবিমানের দাম আনুমানিক ৭০০ থেকে ৮০০ কোটি রুপি, যা মার্কিন ডলারে প্রায় ৮৫ থেকে ১০০ মিলিয়ন।অন্যদিকে একটি মিরাজ ২০০০ বিমানের দাম প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি।এই হিসেবে পাকিস্তান...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে দুই মাথা, তিন কান ও চারটি চোখওয়ালা বাছুরের জন্ম হয়েছে।রোববার(৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামের স্বরসতি দেবির বাড়িতে এমন ব্যাতিক্রম বাছুরের জন্ম হয়।বাছুরের জন্মের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন।গরুর বাছুরের মালিক জানান, বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি।এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।
ঘটনাটি জানার পরেই বাছুরটির খোঁজ নিতে সেখানে ছুটে যান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস।এসময় তিনি জানান, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়।তবে জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না।গাভীর বাচ্চাটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা...
মে ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়।হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল।গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের...
এপ্রিল ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পরিছন্ন নগরী খ্যাত রাজশাহী মহানগরী যেন আলোর নীচে অন্ধকারের মত।আলোকাজ্জ্বল রঙ্গিন সড়কবাতির নীচের ব্যাস্ততম সড়কের ফুটপাতেই চলছে মলমূত্র ত্যাগ।ফুটপাত নয়! যেন গনশৌচার।বলছিলাম রাজশাহী মহানগরীর ব্যাস্ততম এলাকা শিরোইল বাস টার্মিনালের সমনের ফুটপাতের হালচাল।রাস্তাটির উত্তরপাশে ঝকঝকে রেলওয়ে স্টেশন,দক্ষিনে আন্তঃজেলা বাসটার্মিনাল,পশ্চিমে ঢাকা বাস কাউন্টার।রেল স্টেশনের দেয়ালঘেঁষে ফুটপাতজুড়ে প্রতিদিন মল-মূত্র ত্যাগ করছেন স্থানীয় লোকজন ও পথচারীরাও।
ফলে অসহনীয় দুর্গন্ধ ভেসে আসে, যা চলাচলকারী সাধারণ মানুষদের জন্য দুর্বিষহ এক অভিজ্ঞতা।পথচারীদের মতে, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি একটি সভ্য নগরের পরিচয়ে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।ফুটপাতের পাশে জমে আছে আবর্জনা।পরিষ্কার করার কোনও লক্ষণ নেই।প্রচণ্ড রোদে এই ধুলোময়...
এপ্রিল ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের উজানি পাড়া (১১এপ্রিল) শুক্রবার ভোরে বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।১১ এপ্রিল শুক্রবার ভোরে প্রতিবেশীর লোকজন আঃ কাদির ও কাকন মিয়া নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখতে পায় আবু কালাম (৪৫) এর ঘরে আগুনের লেলিহান।তখন আগুন নিভানোর জন্য তাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে যে যার মত পারে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বসতঘরসহ ঘরে থাকা মালামাল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়,ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাড়ির মালিক আবু কালাম (৪৫) ও তার ভাই তৌহিদ মিয়ার (৩৫) মাকে রেখে জীবিকার তাগিদে ঢাকা গার্মেন্টসে চাকরি করে গত দুই বছর আগে...
মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরীতে পুকুরে ডুবে সুনু মিয়া (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তবে সুনু মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।আজ বুধবার সকালে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার একটি পুকুরের পানিতে ভাসামান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।এরআগে মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সুনু মিয়া খালিয়াজুরী উপজেলা সদরের উত্তরহাটী এলাকার ধলাই মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সুনু মিয়া।খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।পরে বুধবার সাকলে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।খালিয়াজুরী থানার...