মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মার্চ ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে একটি অভিযোগ তদন্তে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভাগীয় মামলা খেয়েছেন উপপরিদর্শক (এসআই)।এই মামলা হওয়ার পর থেকে ওই এসআই নানাভাবে পুলিশ কনস্টেবলকে হয়রানি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।তার নাম আবদুর রউফ।এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া ও মতিহার থানায় ছিলেন।ওই সময় পরকীয়ায় জড়ান তিনি।বর্তমানে তিনি আছেন সাতক্ষীরার কলারোয়া থানায়।আর ভুক্তভোগী কনস্টেবল আছেন পাবনার ঈশ্বরদীর একটি পুলিশ ফাঁড়িতে।তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।তবে স্ত্রী থাকেন রাজশাহী শহরে।স্ত্রীর সঙ্গে পরকীয়া দেখে ওই কনস্টেবল গত বছর আরএমপির কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এ অভিযোগের তদন্ত করে।১২৭ পাতার তদন্ত প্রতিবেদনে ওই পুলিশ কনস্টেবলের...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় গতকাল (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকালে মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস।এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন, মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার, লেখক, কবি তালুকদার সারোয়ার আরেফিন, কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ।
প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত...
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
গাজীপুর, ৮ ফেব্রুয়ারি: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক...
জানুয়ারি ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা মো: সুজন ইসলাম গতকাল ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় তার বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি দেখতে পান।বিষয়টি তিনি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান।সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের নির্দেশে এসআই মো: মনিরুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করেন।
উদ্ধার করার পর পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।বন বিভাগের কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন।তিনি...
জানুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে।দেশের মানুষ মুক্তি পেয়েছে।এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।উপজেলা ডাকবাংলোতে এসময় তিনি পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
এসময় জেলা উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল।মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায়...
জানুয়ারি ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে।হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা, এবং ধান-চালসহ বিভিন্ন সামগ্রী লুট করেছে বলে জানা গেছে। প্রাণ ভয়ে পরিবারটি অন্যত্র আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর আবুল হাসেমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে তার চাচাত ভাই রহিম উদ্দিন ও তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।এর জের ধরে ১৮ ডিসেম্বর সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।১৮ ডিসেম্বর সকালে রহিম উদ্দিন ও তার লোকজন হাসেমের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করলে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হামলাকারীরা হাসেমের দুই ছেলেকে মারধর করে।একই দিন সন্ধ্যায় দ্বিতীয়বার হামলা...
ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃতরা হলেন:
হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬): তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকার বাসিন্দা এবং মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে।মো. শাহীন আলী (২৪): তিনি বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মো. সাবের আলীর ছেলে এবং সিটি কলেজ ছাত্রলীগের নেতা।
মাদক মামলায় আটক
মাদক মামলায় আটক ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনগত ব্যবস্থা
আরএমপির এক কর্মকর্তা...
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোণা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে মোঃ ইয়াসিন মিয়া (৪৫) তূষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোতে অসহনীয় সাফল্যের ভূমিকা রেখেছে।তিনি নিজেই বেকারত্ব ও আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ১৯৯০ দশক থেকে এই কার্যক্রম শুরু করেন।তখন থেকে কৌশল অবলম্বন করে বিদ্যুৎবিহীন ভাবে তুষ ও হারিকেন পদ্ধতির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অসহনীয় সাফল্যের ভূমিকায় রেখেছে।এর পর থেকেই নিজ এলাকা কুঠুরীকোণাসহ দেশের বিভিন্ন জেলার অগণিত বেকার নারী পুরুষ এই পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করে প্রশিক্ষণ নিয়েছে।
তিনি সর্বপ্রথম স্থানীয়ভাবে পরিকল্পিত উদ্ভাবিত ভাবে কাজ করার ফলে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা,ইউরোপীয় ইউনিয়ন দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিকসহ সরকারি বেসরকারি প্রতিনিধি দল তার কাজ পরিদর্শন...
ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: আলী হোসেন (৩৫) রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে।সে নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...