মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।...ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।শনিবার রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইলফোন, একটি ছুরি ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ওই তিন জন মাদক ব্যবসায়ী বলে জানায় সেনাবাহিনী।আটককরা হলেন শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ(৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ(১৮) ও মো. রানা খান(৩৩)।নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী।অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- প্রেম ও দ্রোহের কবি, নেত্রসন্তান হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ায় প্রত্যাশা ভবনে শনিবার সন্ধ্যায় কবির প্রয়াণে এ শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল,বাউল গবেষক আ,ফ,ম রফিকুল ইসলাম খান আপেল,অধ্যাপক সরোজ মোস্তফা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক আলপনা...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সোয়া ১১ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বেলপুকুর থানার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, রাজশাহী মহানগরী পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকে।এ কাজের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো।আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি।
যে কোনো প্রয়োজনে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ- রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো।তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে।এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌর-শহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী ১৬ ডিসেম্বর ২০২৪:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪খ্রি.) দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর মোড় থেকে পথ ভুলে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।উদ্ধারকৃত নারী সুলতানা ইয়াসমিন।সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাঁতীপাড়ার মো: বাবলুর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাতে দামকুড়া থানা পুলিশ থানা এলাকায় ডিউটি করছিলো।এসময় তারা জানতে পারেন দামকুড়া থানার হরিপুর মোড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘোরাফেরা করছেন।তখন থানা পুলিশের ঐ টিম সেখানে উপস্থিত হয়ে তাঁর সাথে কথা বলে জানতে পারে, পথ ভুলে এখানে চলে এসেছেন।তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন, সে...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সমিতি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবউল্লাহ, পাবলিক প্রসিকিউটর (পি.পি) মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), এডভোকেট মো. মাহফুজুর রহমান খান বিপুল, এডভোকেট রেখা মনা, এডভোকেট তাজ, এডভোকেট হালিম, এডভোকেট চার্লি সহ সমিতির অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।
সমিতির সভাপতি তহিদুল হক সরকার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।১৪ ডিসেম্বর রাজশাহী আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রাজশাহী ও এর আশপাশের জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এছাড়া ১৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর মধ্যরাত বৃষ্টির সম্ভাবনা নাই,তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।আবহাওয়া দপ্তর বলছে,তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটাকে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।
এদিকে, কয়েক...