মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন যুব কর্মশালা

ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।এ উদ্যোগের ফলে সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে। ১২ ডিসেম্বর, ২০২৪, দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন" শীর্ষক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার শাখা, দিনাজপুর।প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের...

কলমাকান্দা হানাদার মুক্ত দিবসে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট গণমাধ্যম কর্মীদের

ডিসেম্বর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৭ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পাক হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিলেন।এরমধ্যেই পূর্ণ হয়েছে হানাদার মুক্তের ৫৩ বছর। এই দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী বয়কটের করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।দিবসটিকে ঘিরে শহীদ বেদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলেও রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি শ্রদ্ধাঞ্জলী।এছাড়াও ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্যাসিস্ট দোসররা আত্মগোপনে থাকলেও নবাগত ইউএনও কার্যালয়ে আওয়ামী...

মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।সুয়েজ খালের উদাহরণ দিয়ে বলেন, লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে।ফলে অনেক জাহাজ আফ্রিকার বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার কথা উল্লেখ করে পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি করছে যা বৈশ্বিক অর্থনীতি ও লজিস্টিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।”তিনি...

ফ্রান্সে তিন মাসেই পতন বার্নিয়ের সরকারের: অনাস্থা ভোটে পরাজিত

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের।মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে বুধবার (৪ ডিসেম্বর) অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩১ ভোটে প্রস্তাবটি পাস হয়।বাজেট পাস নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী উগ্র ডানপন্থী এবং বামপন্থী দলগুলো মিলে এই প্রস্তাব উত্থাপন করে।জাতীয় বাজেট পাসে ব্যর্থতা এবং বিশাল বাজেট ঘাটতি নিয়ে সমালোচনার মুখে থাকা বার্নিয়ের সরকার এই ভোটে পরাজিত হয়।এর ফলে, ফ্রান্সের ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হবে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার। প্রধানমন্ত্রীর এই পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য নতুন সংকট তৈরি করেছে।ঝুলন্ত পার্লামেন্ট এবং বিরোধী দলগুলোর চাপের মুখে থাকা ম্যাক্রোঁর...

রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে সরিয়ে নতুন মহাপরিচালককে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন আগামী ৮ ডিসেম্বর থেকে রেলওয়ের মহাপরিচালক হিসেবে তাঁর কর্মদায়িত্বের মেয়াদ শুরু করবেন। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...

ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের হত্যার হুমকি, তদন্তে নামলো এফবিআই

নভেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সদস্যদের হত্যার হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে। ট্রানজিশন টিম থেকে জানানো হয়েছে, ২৬ নভেম্বর রাত এবং ২৭ নভেম্বর সকালে ট্রাম্পের ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক অ্যাপয়েন্টিদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।এমনকি তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করার হুমকি এসেছে। বিভিন্নভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে পিষে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে বলে ট্রানজিশন টিম জানায়। এই ঘটনায় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী এবং মনোনীত ব্যক্তিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এফবিআই এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা হুমকির বিষয়ে অবগত এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে।এফবিআই...

বগুড়ায় গৃহবধূ হত্যার আসল রহস্য উন্মোচিত: আদালতের রায়ে ছেলের জামিন

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলে সাদ বিন আজিজারের জামিন মঞ্জুর করেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এই রায় দেন তিনি। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী জানিয়েছেন, পুলিশের বিস্তৃত তদন্ত এবং মামলার মূল তিন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় সাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা খাতুন। ১২ নভেম্বর র‍্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করে, সালমাকে তার ছেলে সাদ হত্যা করেছে। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ঘটনার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ততা নেই। হত্যাকাণ্ডের সঙ্গে ভাড়াটিয়া মাবিয়া সুলতানাসহ আরও তিনজন জড়িত। তারা ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যা...

ইসকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কড়া হুঁশিয়ারি

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা, ২৭ নভেম্বর: ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, ইসকন শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে এক নওমুসলিম ইমামকেও হত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। "ইসকন মানেই হিন্দু সংগঠন। দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না," বলেন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, "আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।"এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, "পতিত সরকারের ষড়যন্ত্র...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

নভেম্বর ২৭, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, হুমায়ুন কবির চৌধুরী (৫৭) ও মো: তাসজীদ আহমেদ রাতুল ওরফে ওয়াইব আহমেদ অপু (২৭)। হুমায়ুন কবির রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার মৃত আফাজ উদ্দিন চৌধুরীর ছেলে। সে রাজশাহী মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী...

পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু রেল সেতুতে চললো ট্রেন

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত রেলসেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে পরিক্ষা মূলক ট্রেন চালিয়েছেন রেল কতৃপক্ষ।২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ট্রায়াল ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে রেলসেতু পার দিয়ে আসে। সংশ্লিষ্ট  কর্মকর্তারা জানান,  ৩টি কোচ নিয়ে একটি ইঞ্জিন সকাল পৌনে ১০ টায় ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি ১০টা ৪২ মিনিটে পূর্বপাড়ে ফিরে আসে। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে পূর্ব প্রান্তে আসে ও ১০টা ২৯ মিনিটে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। বঙ্গবন্ধু শেখ মুজিব...