মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ডিজির আশ্বাসে ৩ ডিসেম্বর পর্যন্ত ট্রেন কন্ট্রোলারদের কর্মবিরতি স্থগিত

নভেম্বর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ রেলওয়ের ট্রেন কন্ট্রোলারদের অগ্রিম ইনক্রিমেন্ট এবং ভাতাসহ আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিতে ২৫ নভেম্বর সোমবার থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচী ৩ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলারস অ্যাসোসিয়েশন।সংগঠনটির পাকশী রেলওয়ে বিভাগের সভাপতি কন্ট্রোলার মো. আব্দুল হামিদ জানান, রেলওয়ের মহাপরিচালক জনাব,সরদার শাহাদত আলী ২৪ নভেম্বর রাতে তাদের কেন্দ্রীয় নেতাদের কথা বলেন,তাদের দাবি গুলো যৌক্তিক ও সমর্থন জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি রেলওয়ে উপদেষ্টার সাথে কথা বলে সমাধানের চেস্টা করবেন।এজন্য তিনি ৩ ডিসেম্বর পর্যন্ত সময় চান।তার আশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত ৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছি। তিনি আরো বলেন, ট্রেন কন্ট্রোলার বিভাগটি রেলওয়ের...

মনোহরদীতে পরিচ্ছন্নতা রক্ষায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু

নভেম্বর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় পরিচ্ছন্নতা রক্ষায় প্রায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।গত সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হাছিবা খান। বিনামূল্যে ডাস্টবিন বিতরণ:উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ডাস্টবিনগুলো পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে।ইউএনও হাছিবা খান বলেন, শহর পরিচ্ছন্ন রাখা নাগরিকদেরই দায়িত্ব।সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।শহরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে।" উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল...

জগতির যৌবন পুনরুদ্ধারের দাবিতে ট্রেন থামালেন স্থানীয়রা

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতির সংস্কার, সকল ট্রেনের যাত্রা বিরতি ও যাত্রীসেবার দাবিতে ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।১৫ নভেম্বর শুক্রবার কুষ্টিয়ার বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেল লাইনের ওপর সমবেত হয়ে, বিকেল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ট্রেনটিকে আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।এতে করে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।খবর পেয়ে আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিমসঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ মুঠোফোনে বিষয়টির সমাধানের আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে, আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।উল্লখ, ১৬২ বছর পূর্বে ১৮৬২ সালের ১৫ নভেম্বর জগতি রেল স্টেশনটি স্থাপন করেন বৃটিশ।ব্রিটিশ শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন,...

মদনে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা মদনে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মুক্তমঞ্চে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার ( মজলিশ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায়, কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ রফিক (বাবুল) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক...

এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে

নভেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমকে সফল করতে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রীদের টিকা প্রদান করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীগণ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও যারা টিকা গ্রহণ করেনি তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এই টিকাদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত...

ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ  রাজশাহী:- রাজশাহীর তানোরে স্বামীর সাথে পারিবারিক কলহের দ্বন্দে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুক্তা আক্তার ময়না (৩৪) নামেরএক গৃহবধূ।সে জেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় মেয়ে এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের ২য় স্ত্রী।৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসার নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।গৃহবধূর মা জানান,তার মেয়ে আত্মহত্যা আগে তাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩দিন ধরে গন্ডগোল হচ্ছে, এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই।খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে,...

মনোহরদীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ নভেম্বর বিকেলে উপজেলার হাতিরদীয়া বাসস্ট্যান্ডে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু আজমল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েল।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ: খালেক,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভুট্টু,...

কৃষিস্পেশাল ট্রেনে কৃষিপন্য পরিবহনে রেলওয়ের ব্যার্থতার খুটিনাটি

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-‌ কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পরিবহন ব্যয় কমাতে একটি বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।কৃষিপণ্য স্পেশাল’ নামের এ ট্রেনটিতে সংযুক্ত করা হয় সাতটি লাগেজ ভ্যান, যার মধ্যে একটি ছিল রেফ্রিজারেটেড।ঢাকা-খুলনা রুটে গত ২২ অক্টোবর প্রথম ট্রেনটি পরিচালনা করা হয়।সেই ট্রিপে পণ্য পরিবহন করা হয় ১ হাজার ৮৬০ কেজি।এতে রেলের আয় হয় ২ হাজার ৩২০ টাকা।২৪ অক্টোবর একই ট্রেন পরিচালনা করা হয় পঞ্চগড়-ঢাকা রুটে।৭৬০ কেজি কৃষিপণ্য পরিবহন করে এ ট্রিপে রেলওয়ে পায় ১ হাজার ২৯৬ টাকা।রহনপুর-ঢাকা রুটে ২৬ অক্টোবর পরিচালনা করা ট্রেনটিতে বুকিং হয় মাত্র ২৬০ কেজি কৃষিপণ্য।আয় আসে ৪৮২ টাকা।‘‌কৃষিপণ্য স্পেশাল’ সর্বশেষ ২৯ অক্টোবর ঢাকা-খুলনা রুটে দ্বিতীয়বার চলে।১ হাজার ২২৫ কেজি কৃষিপণ্য পরিবহন করে রেলওয়ে পায় মাত্র ১ হাজার ৯১০ টাকা।দেশের তিনটি রুটে...

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার-কে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগন ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল সোমবার (৪নভেম্বর) সকালে তার দপ্তরে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের নেতৃত্ব ফুলেল শুভেচ্ছো জানান তারা।এ সময় নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করেন ও সরকারী বিধি বিধান মেনে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রধান সহকারী জি এম হাসান-ই-সালাম বাবুল, হিসাব রক্ষক মোঃ সরওয়ার জাহান, কম্পিউটার অপারেটর মোঃ শফিকুল ইসলাম ও সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপন উপস্থিত ছিলেন। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।এর আগে সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় জানাজানি হলে আশেপাশের লোকজন পুকুর পাড়ে ভীড় জামায়।পরে ঘনা ঘোষের পরিবারের লোকজন মরদেহ দেখে সনাক্ত করে।এই সময় তার পড়নে ফুলপ্যান্ট, শরীরে জামা ও মাজায় গামছা বাঁধা ছিলো।মৃত ঘনা ঘোষ সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন।সে ওই এলাকার মৃত কালিপদ দাসের ছেলে।তার দুই মেয়ে আছে।বড় মেয়ের নাম বাবলী দাস।সে এবার এসএসসি পরীক্ষার্থী।ছোট মেয়ে তন্নী দাস।সে  প্রথম শ্রেণীর ছাত্রী।পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ অন্যান্য দিনের...