মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কৃষক ও ব্যবসায়ীদের পন্য পরিবহনে অনাগ্রহে বন্ধ হলো কৃষিস্পেশাল ট্রেন

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেনে পন্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় বন্ধ করা হয়েছে কৃষি স্পেশাল ট্রেন।স্বল্প ভাড়ায় কৃষক ক্ষেত থেকে তাদের উৎপাদিত পন্য বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাবে এই লক্ষে পশ্চিমাঞ্চল রেলকতৃপক্ষ তিনটি কৃষিস্পেশাল ট্রেন উদ্বোধন করেন।কিন্তুু সড়ক পথের চেয়ে ট্রেনে খরচ বেশি,সিডিউল বিপর্যয়,সর্বপরি কৃষকদের সাথে রেল কতৃপক্ষের সমন্বয়ের অভাবে উদ্বোধনের দিন পন্য ছাড়াই চলাচল করে ট্রেন গুলো।এর মধ্য ২২ অক্টোবর খুলনা- ঢাকা, ২৩  অক্টোবর পঞ্চগড়-ঢাকা ও ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা তিন ট্রেনই পন্যছাড়াই উদ্বোধন করেন পশ্চিমাঞ্চলে রেল কতৃপক্ষ।জানা গেছে তিনটি স্পেশাল ট্রেনে রেলের খরচ হয় ২৭ লক্ষাধিক টাকা।আর আয় হয় মাত্র ২৬৮ টাকা।এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে রেল কতৃপক্ষ।ফলেে একদিন চলেই বন্ধ করে দেওয়া...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০৩, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬.৮৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল এর ’জন্মদিন’ ও মাসিক সভা অনুষ্ঠিত

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি, আই পি সি এস নিউজ এর নিজস্ব প্রতিবেদক, যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।শুক্রবার (১নভেম্বর) বিকালে উপজেলা রোড আছমত আলী ভবন প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন। উপজেলা প্রেসক্লাবের...

মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত:

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার উপজেলার ইউএসএআইডি-এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।মেলার প্রধান লক্ষ্য ছিল সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৫ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন।এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।উপজেলা...

ভোগান্তিতে যাত্রীরা: রাজশাহী-চাঁপাই রুটে ২দিন ধরে বাস চলাচল বন্ধ

অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আন্তঃজেলা চালক-শ্রমিকরা।২৭ অক্টোবর সোমবার সকালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া গাড়ি চালক ও শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকেরা মারধর করার পর ঐদিন দুপুর থেকেই অনিদৃস্ট কালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।তবে, বিকল্প মাধ্যমে গন্তব্যে পৌঁছাচ্ছে যাত্রীরা।সরজমিনে দেখা গেছে ঘটনার ২য় দিন ২৯ অক্টোবর দুপর পর্যন্ত রুটটিতে বাস চলাবল বন্ধ ছিল।রাজশাহী বাসটার্মিনালে শ্রমিকরা অবস্থান নিয়ে মারধরের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে থেমপ থেমে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন। রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপি শরিফুল ইসলাম পাখি জানান, রাজশাহীর আল-মাহি পরিবহন নামে একটি বাসের...

লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিনিধি:- প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ।গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার III ও এ্যাপেন্ডিক্স VII এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।আজ ২৮ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লেঃ কর্ণেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।উল্লেখ্য তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন।বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে...

অটোর ধাক্কায় ট্রেনের ইণ্জিন বিকল

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ অবিশ্বাস হলেও সত্য।ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় চলন্ত ট্রেনের ইন্জন বিকল হয়েছে।রেলওয়ে পশ্চিম রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।জানাগেছে ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সিতলাই স্টেশনের নিকটবর্তী কদমশহর ক্রসিং গেটে পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ট্রেনটির ইন্জিন বন্ধ হয়ে যায়।রাজশাহী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত  রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে গিয়ে ইন্জিন পরিবর্তন করার পর, ট্রেনটি গন্তব্যে যাত্রা  করে।তিনি আরো জানান অটোর ধাক্কায় ট্রেনের ইন্জিনের পাইপ ছিঁড়ে যাওয়ায় ইন্জিন বন্ধ হয়। IPCS News : Dhaka : আবুল কালাম...

চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো “কৃষিপণ্য স্পেশাল” ট্রেন

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রেল কতৃপক্ষের অদূরদর্শীতার জন্য,পন্য বিহিন "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন চালুর প্রথমদিনে রেলের লস ২ লাখ টাকা।২৬৮ টাকা আয় করতে, রেলের খরচ ২ লাখ টাকা।১২০০ লিটার তেল পুড়িয়ে ঢাকায় এলো ফাঁকা ট্রেন।ফলে"কৃষিপণ্য স্পেশাল" চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো রেলওয়ে।অথচ সব্জী পরিবহনের জন্য ৩০০ কোটি টাকা খরচ করে ১২৫ টি এমন লাগেজ ভ্যান কিনেছে রেল।যদিও প্রতি বছর রেলের গড় লোকসান ২০০০ হাজার কোটি টাকা।কৃষিজাত পন্য স্বল্প খরচে, রাজধানি ঢাকায় যাবে।নমমাত্র পরিবহন খরচে কৃষিপন্য ঢাকায় বহন করবে বাংলাদেশ রেলওয়ে।এলক্ষ নিয়ে ২৩ অক্টোর বুধবার কৃষি স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে।পশ্চিমাঞ্চলের ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেনটিপ্রথম দিনেই সবজি ছাড়াই ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।ঈশ্বরদীর স্থানীয় কৃষকেরা বলছেন, কৃষি স্পেশাল...

ঘূর্ণিঝড় ‘ডানা’র গতিপথ যেদিকে

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হচ্ছে।নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে।২৩ অক্টোবর বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি ৪-এ তথ্য জানানো হয়েছে যে,বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ অক্টোবর বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের...

খেজুরের রস রাখার মাটির ভাঁড় তৈরি ও বিক্রয়ের ধুম

অক্টোবর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- হেমন্তের শিশির ভেজা আর হাল্কা ঠাণ্ডা জানান দিচ্ছে শীত আসছে।খেজুর গাছ থেকে নামবে মিষ্টি রস, গাছিরা খেজুরগাছ প্রস্তুত করেছেন।বিভিন্ন কুমার পাড়ার চলছে নাড়ি বা ভাঁড় তৈরির ব্যস্ততা।রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া পালপাড়া, কানাই পাড়া পালপাড়া ছাড়াও উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে খেজুর রস সংগ্রহের জন্য মাটির তৈরি পাত্র পাওয়া যায়।আগমনি শীত বার্তায় এখন থেকেই রাজশাহীর পুঠিয়া উপজেলায় খেজুরের রস সংগ্রহের কাজে ব্যবহৃত হওয়া মাটির পাত্র নাড়ি বা ভাঁড় নামে গ্রামে পরিচিত।এখন থেকেই কুমারপাড়ায় মাটির এই নাড়ি বা ভাঁড় তৈরির ও বিক্রয়ের ধুম পড়েছে।সরজমিন ঘুরে দেখা যায়, তৈরি হচ্ছে খেজুর গাছে পাতার জন্য নাড়ি বা ভাঁড়।মৌসুমের শুরুতে কুমোরপাড়ার নারী-পুরুষরা সবাই এখন আসন্ন শীতের খেজুর রস সংগ্রহের মাটির পাত্র তৈরি করছেন দিনের...