মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হয়েছে উত্তর-পশ্চিম জেলার ট্রেন যাত্রীরা

অক্টোবর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় তিন কোটি মানুষ উপকৃত হয়েছেন।দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ মিলেছে এই সেতুর মাধ্যমে।অথচ উত্তর-পশ্চিমের কিছু জেলার মানুষ পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হয়েছেন।সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা হলেও আশার আলো হিসেবে দেখা দেয় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক রুটের উদ্বোধনের পর।গত বছরের নভেম্বর থেকে ঢাকা-ভাঙ্গা রুট চালু হলে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলে রেল-যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হয়।এতে রাজবাড়ী-পোড়াদহ রুটে রেলপথ ব্যবহার করে সড়ক পথের তুলনায় প্রায় অর্ধেক সময়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এখানকার লাখ লাখ মানুষ।এই মুহূর্তে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-পোড়াদহ রুটে চলাচল করছে মোট চারটি ট্রেন। তবে,...

মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অক্টোবর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলা চত্বর হতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় সভায় উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক মোঃ মোশাররফ হোসেন বাবুল, মোঃ নিজাম...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

সেপ্টেম্বর ২৯, ২০২৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ আরএমপি নিউজ : গত (২৮ সেপ্টম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটনপুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহীমহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানচালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমাথানা-২ জন, মতিহার থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন ও কর্ণহারথানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি ওঅন্যান্য অপরাধে ৩ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ...

রাসিকের রাস্তায় অতিরিক্ত অটোরিকশা, কেউ মানছেনা ট্রাফিক আইন

সেপ্টেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী শহরের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত অটোরিকশা।প্রয়োজনের অতিরিক্ত অটোরিকশা চলে ছোট্ট এই শহরটিতে।এ অবস্থায় যানজট কমাতে এক কৌশল বের করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।অটোরিকশা গুলোকে মেরুন ও সবুজ—দুই রং করতে বাধ্য করা হয়।তারপর শিফট ভাগ করে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয়।তাতে শহরের যানজট কিছুটা কমে।কিন্তু এখন আবার সব অটোরিকশা একসঙ্গে চলছে সড়কে।ফলে শহরে অটো জট স্থায়ী রূপ নিয়েছে।ট্রাফিক পুলিশ কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে শুধু আগের নিয়মে শিফট মেনে অটোরিকশা চালানোর অনুরোধ জানানো হয়েছে।কিন্তুু যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেনা সিটি কর্পোরেশন।অন্যদিকে ৫ আগস্ট থেকে ট্রাফিক বিভাগও গাছাড়া রাস্তায়।ফলে পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না।সিটি করপোরেশন বলছে, পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে...

রামেকে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন মা

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা।সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে।১১ সেপ্টেম্বর বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনা টিঘটে।খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।৫ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)।এর আগেও তার দুটি কন্যা সন্তান ছিল।এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি।মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে।তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী।তবে আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি...

সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন হাজী আকবর আলী।বাড়ী থেকে বের করে দিয়েছে সন্তানেরা।কখনও এখানে আবার কখনও বা ঐখানে।বর্তমানে দিনাজপুর কাশিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন স্বামী-স্ত্রী দু’জনে।আর এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রামপুর গ্রামে।গত ১২ জুন ২০২৪ হজ্জে গিয়েছিলেন মো. আকবর আলী।হজ শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের আচরণ সুবিধাজনক নয় বুঝতে পারেন।বড় ছেলে আতাউর, তার দুই স্ত্রী মোছা. সামিনা ও মোছা. হালি, মেজো ছেলে মিজানুর রহমান, কন্যা সন্তান আরজিনা, নাতি সাব্বির হঠাৎ করে আক্রমণাত্মক আচরণ করে প্রকাশ করে যে, হাজী আকবর আলী নাকি পাগল। দিনাজপুর পৌর এলাকার ল্যাবএইড, গুলশান ক্লিনিক, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মানসিক ও স্নায়ুবিক বিশেষজ্ঞ ডা....

রাজশাহীর পদ্মায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে গত ১ সেপ্টেম্বর রোববার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।পরে রাত আড়াইটার দিকে বাকি দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।মৃতদের চর মাজারদিয়াড় চরে সকাল সাড়ে ৯টায় নামাযে জানাজা শেষে  পাশাপাশি দাফন করা হয়।উল্লেখ রোববার রাত ৮ টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে নৌকা যোগে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন।এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়।নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতারিয়ে নদীর পাড়ে...

২৭দিন বন্ধের পর আন্তঃ ট্রেন চলাচল শুরু

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দীর্ঘন২৭দিন বন্ধের পর আজ ১৫ আগস্ট থেকে রাজশাহী থেকে ঢাকা রুটে চলচল শরু হয়েছে সকল আন্তঃনগর ট্রেন।রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল কোন আন্তঃনগর ট্রেন না ছাড়লেও বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস এবং রাত ১১•২০ মিনিটে  চছাড়বে আন্ঝনগর ধুমকেতু।পশ্চিম রেলের চীপ অপারেটিং অফিসার (সিওপিএস) আহাসান আলী ভুঁইয়া ট্টেন চলাচলের বিষশটি নিশ্চিত করে বলেন, ১২ আগস্ট সোমবার থেকে ট্রেন চলাচল করছে।তবে প্রথম দিন চলাচল করে মালবাহী ট্রেন,১৩ আগস্ট মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল।আর ১২ আগস্ট বিকাল থেকে অনলাইন ও কাউন্টার থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুদ (অ,দা) বলেন,মেইল,...

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে।আজ মঙ্গলবার ১৩ আগষ্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আবেদনে মামলার অন্যান্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।গত ১৯ জুলাই বিকাল ৪টায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল।তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নীরিহ নাগরিক হত্যার বিচার চেয়ে...

মদনে ফারিয়ার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত।

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- অধিকার আদায়ে আমরা সবাই একসাথে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় রবিবার (১১আগস্ট) সকাল ১১ টায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) মদন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা (ফারিয়া) সভাপতি মোঃ সারোয়ার জাহান ঝুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  শেখ রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল হুদা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএম ও ডাঃ তায়েব হোসেন,নেত্রকোনা জেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা মোঃ আল মামুন,নেত্রকোনা জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক পলাশ সাহা উপজেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম ড্রাগ...