মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সকল পেশাদার সাংবাদিক এক হও, দালাল সুবিধাবাদী সাংবাদিক সাবধান, দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কুক্ষিগত নয়-সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ২৯৩৬) এর সাব কমিটির সভাপতি মো. কোরবান আলি সোহেল ও সাধারণ স¤পাদক আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ের সমুখে রবিবার ১১ আগস্ট ২০২৪ স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে প্রেসক্লাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
সাংবাদিকতা একটি মহৎ পেশা, দেশ ও জাতির কাছে আমরা মেসেজ দিতে চাই, যারা প্রকৃত সাংবাদিকদের বিতাড়িত করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, বিভিন্ন মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি।আমাদের অবমূল্যায়ন...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর এক জরুরি সাধারণ সভা ও সাব কমিটি গঠন অনুষ্ঠান শনিবার ১০ আগস্ট ২০২৪ ইউনিয়নের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু, সঞ্চালনায় মো. বেলাল হোসেন জয়।সভায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ করায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, এমন অবস্থায় বিদ্যমান কমিটির পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় রাখার জন্য নিম্নোক্ত সাব কমিটির প্রস্তাব গৃহীত হয়।সাব কমিটির সদস্যরা হচ্ছেন আহ্বায়ক কোরবান আলি সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মো. বেলাল হোসেন জয়, সদস্য মাহাবুবুল হক খান, মো. মোকাররম হোসেন, মো. আবু কাওসার, মো. একরামুল হক চঞ্চল, মো. আরিফুর রহমান, চন্দন মিত্র, মো. নূর ইসলাম নয়ন, মো. ইসমাইল হোসেন, মো....
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার পর হঠাৎ করেই বৃষ্টির সাথে ঝড় বইতে শুরু করে।এতে স্বরুপ ধারন করে উত্তাল পদ্মা।এসময় রাজশাহীর গোদাগাড়ী এলাকার জেলেদের প্রায় ৩০টি জালসহ নৌকা পদ্মানদীতে তলীয়ে গেছে।জানাগেছে জেলার গোদাগাড়ী পৌর এলাকার মাটিকাটা দেওয়ান পাড়া এলাকায় পদ্মানদীর তীরে জেলেদের প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা ছিলো।প্রবল বৃষ্টি ও ঝড়ে স্রোতের কবলে পড়ে প্রায় ২০ জন জেলের ৩০ নৌকা পানির নিচে তলিয়ে যায়।এতে করে প্রতিটি জেলের প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নৌকা হারিয়ে ক্ষতিগ্রস্থ জেলেরা হলেন, মাদারপুর দেওয়াপড়া এলাকার সাইফুলের ছেলে আরমান ও সুরমান, আব্দুল বারীর ছেলে বাবু বাঘা, সফিকুল ইসলামের ছেলে মুরসালিন, আব্দুস সালামের ছেলে মহবুল ইসলাম, নইমুদ্দিনের ছেলে সাব্বির হোসেন, আতার উদ্দিনের ছেলে সুমন আলী, সেফান...
জুলাই ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের খাম লেনদেনের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ওসিকে খাম দেয়া, সেটা ভিডিও করা ও ভিডিও ভাইরাল করা সব কিছুই ছিল পরিকল্পনা মাফিক।খাম প্রদানকারী ব্যক্তি খামে টাকা দেয়ার কথা অস্বীকার করলেও একটি পক্ষ প্রভাব খাটিয়ে সেটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।ঘটনার দিন ওসির রুমে উপস্থিত ব্যক্তিরাই ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে সাজিয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।জানা গেছে, গত ৫ জুলাই (শনিবার) সন্ধ্যায় চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলমকে একটি খাম দেয়া ভিডিও ভাইরাল হয়।এরপর থেকে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়।পরে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেয় আরএমপি।প্রকৃত পক্ষে সেদিন কি ঘটেছিল চন্দ্রিমা থানায়, সে বিষয়টি...
জুলাই ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেনের ইঞ্জিনের রেডিওলোজি সিস্টেমও বিকল হয়ে গেছে প্রায় শত বছর আগেই।চালকের তিনটি হ্যান্ডব্রেকের দুটি বিকল।ইঞ্জিনের সেফটি ডিভাইস ডেডম্যান ফুট প্যাডেল দুটি বিকল।দুর্ঘটনার সময় ব্যবহার করা ইমার্জেন্সি ব্রেকই নেই।চালকরাও পুরোনো এসব ইঞ্জিন দিয়ে ট্রেন চালাতে চাইছেন না।২৬৩টি ইঞ্জিনের মধ্যে ১৮০ লক্কর ঝক্কর খোদ রেলওয়ের দেয়া তথ্যানুযায়ী, নানা কারণে গত দেড় মাসে রেলের বিভিন্ন স্থানে রেলের ইঞ্জিন বিকল হয়েছে ৬১ বার।এর মধ্যে এপ্রিলে ৪৪ বার ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বাংলাদেশ রেলবহরে থাকা ২৬৩টি ইঞ্জিনের মধ্যে ১৮০টি অর্থাৎ প্রায় ৬৭ শতাংশই ইঞ্জিন ৫৪ বছরের পুরোনো ও লক্কড়ঝক্কড় ইঞ্জিন দিয়েও চলছে রেল।লে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি, ঘটছে শিডিউল বিপর্যয়।গত...
জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান, এনডিসি।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২-০০টা পর্যন্ত ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন।এ সময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকগণ, সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সকাল ১০-০০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে উপস্থিত হলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁকে ফুলেল শ্রভেচ্ছায় সাদর অভ্যর্থনা জানান।এ সময় তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর অধিদপ্তরের...
জুলাই ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে আম বোঝাই ট্রাকের সাথে বাসের সংঘর্ষে এক শিশুসহ জন ৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরোও ২৫ যাত্রী আহত হয়েছেন।আহতদের দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৫ জুলাই-২০২৪) সকাল ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সাথে বিপরীতমুখী আম বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের হেলপার নিহত হন।স্থানীয়রা আহত ২৮ যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত...
জুলাই ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সান্তাল বিদ্রোহের নেতা সিধু-কানুর আত্মত্যাগ স্মরণ ও ১৬৯তম সান্তাল হুল বা সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে।সিধু-কানু’র চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ৩০ জুন ২০২৪ রবিবার দিনব্যাপী দিনাজপুর সদর সুইহারি মির্জাপুর খ্রিষ্টান পাড়ায়, জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনের উদ্যোগে বিনা ম‚ল্যে গাছের চারা বিতরণসহ নানা আয়োজন করা হয়।এদিনেই সান্তাল-কৃষক-জনতা ব্রিটিশ শাসক ও তাদের এ দেশীয় দালাল, মহাজন, জমিদার শ্রেণির কবল থেকে মুক্তির আকাঙ্খায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন।সান্তাল বিদ্রোহের নেতা সিধু-কানু।দিবসটি স্মরণে জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনটি নানা কর্মস‚চি পালন করে এতে অংশ নেয় সংগঠনের কয়েক শতাধিক সদস্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামের সাধারণ মানুষ।
কর্মস‚চির মধ্যে ছিল সংক্ষিপ্ত সমাবেশ, শোভাযাত্রা নিয়ে সিধু-কানুর...
জুন ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, ‘‘গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিপদের সময় প্রকৃত বন্ধু হিসেবে উপকার করবে’’।‘‘সারাবিশ্বে আজ জলবায়ু পরিবর্তনের কারণে মরুকরণ শুরু হয়েছে’’।এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রত্যেককে অন্তত দুটি করে গাছ প্রতি বছর লাগানো প্রয়োজন’’।(১০ জুন) সোমবার মিশন রোড (কেরী মেমোরিয়াল হাই স্কুল) মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
(কেরী মেমোরিয়াল হাই স্কুলের) প্রধান শিক্ষক জেমস্ এন্ড থান্ডার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর...
জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং বন্ধের দাবী জানিয়েছে পল্লীবিদ্যুৎ গ্রাহক।মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে তারা জানান, লোড-শেডিংয়ের কারণে প্রচন্ড গরমে আমরা দূর্বিসহ জীবন-যাপন করছি।প্রচন্ড গরম থাকায় শিশু-বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে পারছি না।শিশু বাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত পড়া-লেখা করতে পারছে না।অত্যাধিক লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।ফ্রিজে থাকা খাবার নষ্ট হচ্ছে।মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, যার ফলে অন-লাইন কার্যক্রমসহ মোবাইলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।মনোহরদীতে দিনে সার্বসাকূল্যে ৩০/৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।এতে করে মনোহরদীবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারসহ সর্বত্র একই আলোচনা।এ সময় তারা উপজেলা প্রেসক্লাবকে...