মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম সক্রিয় থাকলে তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।নির্ধারিত সময়ের পর বিটিআরসি নিজ উদ্যোগে দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।এর বেশি সিম রাখলে নির্ধারিত সময়ের মধ্যে তা বাতিল করা বাধ্যতামূলক।এ জন্য গ্রাহকরা তাদের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বা অনুমোদিত অফিসে যোগাযোগ করে সিম ডি-রেজিস্টার করতে পারবেন।যেসব গ্রাহক সময়সীমার মধ্যে পদক্ষেপ নেবেন না, তাদের অতিরিক্ত সিমগুলো বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- তরুণ-তরুণী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে তারুণ্যের উৎসব উদযাপনে নেত্রকোণা সদর উপজেলার কারাতে প্রতিযোগিতা ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার শহরের কালেক্টরেট স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলাছেলে-মেয়েদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোবাইলসহ ইন্টারনেটের আসক্তিও কমাবে খেলাধুলা।জেলা ক্রীড়া কর্মকর্তা...
অক্টোবর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে ৬০০ বছরেরও বেশি পুরোনো তার মুগের পাঁপড় শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার যোগ্য।এই গোলাকার, হলুদ পাঁপড় একসময় রাজপরিবারের খাদ্যতালিকায় ছিল, ২০১১ সালে তা ইংল্যান্ডেও রপ্তানি হয়েছিল।বর্তমানে এটি দেশের আপ্যায়ন থেকে শুরু করে স্ট্রিট ফুড পর্যন্ত সর্বস্তরে সমান জনপ্রিয়।এই বিশাল চাহিদা এবং ঐতিহ্যের কান্ডারী হলেন মূলত: নিরক্ষর, আটপৌরে গ্রাম্য নারীরা, যারা সংসার সামলে নিপুণ হাতে গড়ে তোলেন এই সুস্বাদু খাবারটি।
দিনাজপুরের চকবাজার, বাসুনিয়াপট্টি, রাজবাটী, বড়বন্দর সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পাঁপড়পল্লী, যেখানে বর্তমানে প্রায় ২৫-৩০ হাজার শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত।তৈরির কাঁচামাল মুগ, খেসারি, বেসন, সয়াবিন ও কালোজিরা দিয়ে তৈরি এই পাঁপড়ের প্রতিটি ধাপে শ্রম দেন গেরস্ত ঘরের গিন্নীরা।তবে দুঃখজনক সত্য...
সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল।সভায় তিনি বলেন, সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।এই সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।অনুষ্ঠানে উপজেলার ৫৩টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন...
সেপ্টেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৬ জনকে আটক করেছে।মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka :
...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে কয়েক মাস ধরে পড়ে আছে তিনটি ট্রেনের কোচ।স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না।প্রতিটি কোচ আমদানি করা হয়েছিল ইন্দোনেশিয়া থেকে, ব্যয় হয়েছিল প্রায় ২ কোটি টাকা করে।খোলা জায়গায় দীর্ঘদিন পড়ে থাকায় কোচগুলোতে মরিচা ধরছে, নষ্ট হচ্ছে যন্ত্রাংশও।জানা গেছে, স্প্রিং আমদানিনির্ভর হওয়ায় দরপত্রের জটিলতা ও দীর্ঘসূত্রতায় এ সমস্যা দেখা দিয়েছে।এতে শুধু তিনটি কোচ নয়, মেরামতের অপেক্ষায় থাকা আরও কোচ নির্ধারিত সময়ে সার্ভিসিং করা যাচ্ছে না।ফলে দৈনিক মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে কারখানা কর্তৃপক্ষ।২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ে ইন্দোনেশিয়া থেকে ৫০টি ব্রডগেজ কোচ আমদানি করে।এর মধ্যেই ছিল বরেন্দ্র এক্সপ্রেসে ব্যবহৃত এই তিনটি কোচ।
প্রায় তিন মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে...
সেপ্টেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীর এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার (০৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও–জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।স্বাগত বক্তব্য রাখেন, রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)।রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট ডাইনামিক)।প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।এছাড়া বক্তব্য রাখেন, ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়।
এল...
সেপ্টেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের তরুণ সোহাগ মিয়া (২৮) এখন জীবনের কঠিনতম সময় পার করছেন।দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক পায়ের অসুখে ভুগছেন।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করানো জরুরি হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা,যা দরিদ্র এই পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।পরিবারের অভাব-অনটনের কারণে সোহাগ মিয়া ২০২১ সালে জীবিকার তাগিদে ঢাকায় যান।সেখানে একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় কেমিক্যাল তার পায়ে পড়লে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও ক্ষত আবার বেড়ে যায়।বর্তমানে প্রায় চার মাস ধরে তার পা পচে গেছে, যা দ্রুত চিকিৎসা না করলে আরোও বড় বিপদের আশঙ্কা রয়েছে।
সোহাগ মিয়ার পরিবারে স্ত্রী চায়না...
সেপ্টেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।নিহতদের একজন সাবেক ইউপি সদস্য।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫০) ও নূর মোহাম্মদ (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শনিবার (৩০ আগস্ট) রাতে জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়াকে প্রতিপক্ষ রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এ খবর এলাকায় পৌঁছালে দোজাহানের সমর্থকরা রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায়।পাল্টা হামলায় নূর মোহাম্মদ নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো...
আগস্ট ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে সৈয়দপুর যাচ্ছি।ট্রেনটি একেবারে গণমানুষের যাত্রার একমাত্র বাহন।বর্তমানে পাঁচটি প্যাসেঞ্জার কোচ রয়েছে।বসা যাত্রীর চেয়ে দাঁড়ানো যাত্রী কিছু বেশী।যাত্রী ছাড়াও রেয়েছে ভিক্ষুক ও হিজড়া।হিজাড়ারা কিছুই মানতে চান না।এরা এমন আচরন করেন যা খুবই বিব্রতকর।একবার চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে একজন তার গায়ের কাপড় অর্ধেক খুলে ফেলে।এবার কাছে আসার সাথে সাথে সিট থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে অন্য দিকে চেয়ে রইলাম যেন কিছুই জানিনা।পানির তৃষ্ণা পেয়েছে কিন্তু ফেরিয়ালার কাছ থেকে পানি কিনতে সাহস পেলাম না আসল না নকল বুঝতে পারছি না।
কয়কজন নাটোর থেকে কাঁচা গোল্লা বিক্রি করতে উঠেছেন।এক যাত্রী রসিকতা করে জানতে চাইলেন কাঁচা গোল্লায় ভেজাল কেমন ? পাশের জন বললেন অর্ধেক ই ময়দা।ইন্দোনেশিয়ার কোচ, মহা...