মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সরকারি ব্যাংকের চূড়ান্ত অবহেলা ও নথিপত্রের ভুলের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন প্রবীণ কর্মকর্তা।যে ব্যক্তিগত নথির ভিত্তিতে তিনি এতদিন ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেই একই নথিতে “জন্মতারিখ ভুল” থাকার অজুহাতে তাঁকে নতুন পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী (অবসর গ্রহণ: ২০০৮ সাল) ১২ নভেম্বর ২০২৫ বুধবার এই প্রতিনিধিকে জানান, তিনি যথারীতি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেছিলেন।
তৎকালীন সরকারের প্রবর্তিত নতুন পেনশন নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি ১৬ বছর জীবিত থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করার সুযোগ পাবেন।এই শর্ত পূরণ হওয়ায় প্রবীণ কর্মকর্তা মোঃ আবু...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হিমালয়ের পাদদেশ, উত্তর জনপদের অগ্রদূত দিনাজপুরে যেন শীতকাল তার 'রাজ অভিষেক' সেরে ফেলল সবার আগে।এখনও পুরোপুরি শীত না নামলেও, আবহাওয়া এখন থেকেই 'হালকা ঠান্ডার আমেজ' ছড়িয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই বছরও শীতের প্রথম ছোঁয়াটা এই জেলাতেই পড়বে।রাত নামলেই হিমেল হাওয়ার স্পর্শ, ভোরে ঘাসের ডগায় মুক্তোর মতো ঝুলে থাকা শিশিরবিন্দু, আর সকালে শহর জুড়ে হালকা কুয়াশার চাদর সব মিলিয়ে প্রকৃতি এখন এক নতুন রূপে সেজে উঠেছে।
দিনের বেলায় সূর্যের উষ্ণতা থাকলেও, সন্ধ্যার পর থেকেই বাতাসে ঠান্ডা আমেজ স্পষ্ট।আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে, যা বর্তমানে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
তবে দিনাজপুরের মানুষ আর অপেক্ষা করেননি, ঘরে তুলে রাখা উলের চাদর, সোয়েটার আর কম্বল ইতিমধ্যেই বের করতে শুরু করেছেন।ধোঁয়া...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন।এ সময় বিপরীত দিক থেকে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স যাচ্ছিল।
মোটরসাইকেল দ্রত গতিতে থাকায় অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়।মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চারঘাট...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটায় মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।র্যালির প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
র্যালিতে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের...
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে।খাদ্য ও আশ্রয়ের সন্ধানে তারা সাহস করে ভিতরে প্রবেশ করে-কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, ডেকে নিয়ে আসে মৃত্যু।যখনই মৌমাছিরা এই অনাকাঙ্ক্ষিত অতিথির উপস্থিতি টের পায়, তারা তাৎক্ষণিক এবং প্রবল আক্রমণ করে প্রাণীটিকে মেরে ফেলে।কিন্তু আসল সমস্যার শুরু হয় এখানেই মৃত প্রাণীর দেহটি এতটাই বড় হয় যে মৌচাক থেকে এটিকে টেনে বের করা মৌমাছিদের পক্ষে সম্ভব হয় না।ফলে পচনশীল দেহ থেকে রোগ ও সংক্রমণ ছড়ানোর বিশাল ঝুঁকি তৈরি হয়।
আর ঠিক এই পরিস্থিতিতেই মৌমাছিরা তাদের জন্মগত, বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয়।তারা প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপাদান প্রপোলিস ব্যবহার করে মৃতদেহটাকে একদম সিল করে দেয়।গাছের রজন ও মোম দিয়ে তৈরি এই বিশেষ...
নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়ে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দিনাজপুরের তরুণ প্রজন্ম যেন এক নতুন অঙ্গীকার নিল।ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর আয়োজনে এবং চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “ক্লাইমেট ক্যাম্প ২.০”।প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্প জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
(৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার) দিনব্যাপী কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কৌশল, প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ক্যাম্পে উৎসবের আমেজ যোগ করে।
বিজয়ীদের...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান এবং ভবঘুরে-ভাসমানদের উচ্ছেদ অভিযানের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দোকান উচ্ছেদ বা ভবঘুরে সরানো সঠিক সিদ্ধান্ত নয়।”
নাসিরের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, “ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপস্থিতি নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পর্যাপ্ত আলোকসজ্জা ও নজরদারি নিশ্চিত করা জরুরি।”ছাত্রদল নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি ২৭ অক্টোবর সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিচালকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সকাল ১০-৩০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।এর আগে, রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
রোববার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে হাঁটতে গিয়ে তার ওপর মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নামমাত্র কোনো দল হিসেবে আসেনি। দলটি হয় জনগণের প্রতিনিধি হিসেবে সরকারে থাকবে, নয়তো দেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে।রোববার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর দল হিসেবে যোগ দিতে আসেনি। আমরা পোষা রাজনৈতিক দল নই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানেই এনসিপির প্রয়োজনীয়তা।”সারজিস আলম বলেন, “২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেসব প্রত্যাশা ছিল, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটা...