মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- স্বপ্ন গড়ার সাত দশক স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু করে।উত্তরাঞ্চলের মানুষের পশ্চাৎপদতা কাটিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে দেশের সীমানা ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরব ও ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে।দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়।সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (UNDRR)-এর একটি প্রতিনিধি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছে। UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।৮ সদস্যের এই প্রতিনিধি দল ৪ জুলাই সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে অবস্থান করেন।প্রতিনিধি দলে UNDP এবং MoFA-এর প্রতিনিধিগণও ছিলেন।সকাল ৯টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি ও তাঁর সাথে আগত প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।এরপর প্রতিনিধিদলের সদস্যগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজসহ অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি-পাম্প ও বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখেন।
UNDRR-এর প্রতিনিধি...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- পরকীয়ার অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারকে পদাবনতি দেওয়া হয়েছে।এছাড়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে ফজলুল হক নামে আরেক পুলিশ কর্মকর্তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।এর আগে গত ২২ জুন এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।এতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার থাকাকালে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নিহার রঞ্জন।তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১০ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।পরে তিনি স্ত্রীর সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে সদাচারণের অঙ্গীকার করেন।এরপর আবারও ওই কর্মকর্তা পুলিশের এক নারী পরিদর্শকের...জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে ২৬ জুন সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কোরআন খতম, নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।বিকেল ৫টায় নগরীর কাদিরগঞ্জে পিতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পুত্র আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশের রাজনীতিতে যে কজন ক্ষণজন্মা মানুষ স্বীয় প্রতিভা ও কর্ম-গুণে খ্যাতি অর্জন করেছেন এবং বাঙালি জন-জীবনে নিজের আসন পাকাপোক্ত করতে সমর্থ হয়েছেন তাঁদের মধ্যে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫) একজন স্মরণীয় ব্যক্তিত্ব।আজ সোমবার (২৬ জুন) তাঁর জন্মশতবার্ষিকী।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।ওই সময় মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তাঁর দক্ষতা ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি এবং তিনি সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন।এই মহান ব্যক্তিত্ব ১৯২৩ খ্রিস্টাব্দে ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর...
জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের ২০২৩-২০২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।১৯ জুন সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ,...
জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী রেল স্টেশনের ডিপো থেকে তেল পাচারকালে একটি তেলের ওয়াগান হাতেনাতে ধরা হয়েছে।এ সময় ২৫০ লিটার ডিজেল জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।রবিবার (১১ জুন) বিকালে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ কমিটিকে।কমিটির সদস্যরা হলেন-রেলের এসিও (দক্ষিণ) মো. ফারহান মাহমুদ, এসি আরএমবি মো. আরিফুল ইসলাম ও এমওবি (পাকশী) গোলাম মোস্তফা।জানা গেছে, গত ৫ জুন আরএমসির মাধ্যমে ঈশ্বরদী থেকে ৪৮৫৫ নং বিটিএমের মাধ্যমে ২৫ হাজার লিটার তেল এসএসএই ই/লোকো রাজশাহীর অধীনে আসে।সেই তেল ৬ জুন খালাস হয়।এরপর থেকে তেলের ওয়াহানটি খালাস অবস্থাতেই ছিল।পরে এসএসএই ই/লোকোর ইনচার্জ পুনরায় তেল আনার জন্য খালাস গাড়ির মেমো স্টেশন মাস্টারকে...
জুন ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে” সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।১লা জুন বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন সমিতির নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খান।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের যাত্রা শুরু হয়।১৯৯৬ সালে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম অধিভুক্তি লাভ করে।প্রতিষ্ঠাকাল বিবেচনায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ গুলো ২০২২ সালে ৩০ বছর পূর্ণ করেছে।
তৎকালীন...