মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দীর্ঘ ১৭ বছর পর রাবি অধ্যাপক ড. তাহেরের ২ খুনির ফাঁসি কার্যকর

আগস্ট ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ সতের বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার দায়ে দণ্ডিত দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১মিনিটে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।ফাঁসি কার্যকর হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।দুই আসামির মধ্যে জাহাঙ্গীর ছিলেন, অধ্যাপক তাহেরের বাড়ির কেয়ারটেকার।আর মহিউদ্দিন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তাহেরের সহকর্মী।গবেষণা জালিয়াতির কারণে মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন তাহের।সেই ক্ষোভে মহিউদ্দিনের পরিকল্পনায় ২০০৬ সালে তাহেরকে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয় বলে এ মামলার...

বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগে রাবি অধ্যাপকের শাস্তি দাবি

জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আলপনা তালুকদারের শাস্তির দাবি জানানো হয়েছে।সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন।যা কোটি কোটি বাঙালির হৃদয়ে আজও রক্তক্ষরণ করে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক অধ্যাপক আলপনা তালুকদার তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে গত ৪ জুলাই ১৫...

রাজশাহী করাগারে একমঞ্চে দুই’ জনকে ফাঁসি দিতে প্রস্তুত ৮ জল্লাদ

জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে থাকা অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার ফাঁসির আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসির সময় ঘনিয়ে এসেছে।যেকোন সময় তাদের ঝুলতে হবে ফাঁসির দড়িতে।এ জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।স্মরণকালের মধ্যে এই প্রথম দুই আসামির ফাঁসি একই মঞ্চে হতে যাচ্ছে।কারণ এই কারাগারে ফাঁসির মঞ্চ রয়েছে একটিই।মঙ্গলবার মহড়াও করেছে কর্তৃপক্ষ।একই সঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করা হবে, নাকি পর পর হবে-তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ।তবে ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।এর অংশ হিসেবে ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে তাদের সঙ্গে শেষ দেখা করেছেন।কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য আহ্বান করেছিল।মঙ্গলবার দুজনের পরিবারই সাক্ষাৎ...

দুর্ঘটনা এড়াতে সকল ড্রাইভারের মেডিক্যাল চেকআপের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস

জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- ২৪ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০-৩১ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়।খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মোঃ জাহাঙ্গীর হোসেনের চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন।এতে বেশ কয়েকজন আহত হন।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল...

ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে: রামেবির উপাচার্য

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হওয়ার আহ্ববান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন।সোমবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। উপাচার্য বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর তলানিতে, সমস্যায় ভুগছেন নারীরা

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহ:- ভরা বর্ষা মৌসুমেও রাজশাহী অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, হলেও তা যৎসামান্য হচ্ছে।রাজশাহীর নিদৃ্স্ট বরেন্দ্রাঞ্চলে বছরের প্রায় বেশির ভাগ সময়ই খরার প্রকোপ চলে।এর অনেক গুলো কারণ রয়েছে, যেমন গত কয়েক বছরে সার্বিক ভাবে জলবায়ুর যে দ্রুত পরিবর্তন।তার সঙ্গে রয়েছে নির্দিষ্ট সেই জায়গার কিছু বিশেষত্ব।এই অঞ্চলের জমি  উঁচু ও ঢালু বলে জমি জল ধরে রাখতে পারে না।পাশাপাশি এই সব অঞ্চল গুলো অসম্ভব গরম বলে এখানে জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়।ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম।পর্যাপ্ত বৃষ্টি এবং জলের অভাবেই এইসব অঞ্চল গুলো খুব শুকনো।এই অঞ্চল গুলোতে আগেও বৃষ্টির পরিমাণ কম ছিল কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণের ফলে সারা বছরই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমছে এর ফলে ওখানকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, চাষবাসের ক্ষতি হচ্ছে এবং জলের অভাবে ওখানকার...

৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ প্রেস বিজ্ঞপ্তি:- বৃহস্পতিবার (২০ জুলাই) পুলিশ লাইনের মহানগর পুলিশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ এডিশনাল আইজিপি মীর রেজাউল আলম ও মহানগর পুলিশ কমিশনার আনিসুর...

রাবি শিক্ষক ড. তাহের হত্যার আসামিদের ফাঁসি কার্যকরে কোন বাধা নেই

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।এর ফলে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সোমবার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আলী রেজার রুকুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত বলেছেন, আপিল বিভাগ আসামিদের রিভিউ খারিজ করে দিয়েছেন।এই মুহূর্তে রিট শোনার সুযোগ নেই।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। এর আগে গত সপ্তাহে নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি...

শাহজালালে মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার

জুলাই ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কেন্দ্রিক মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ০২ জনই পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে।তাদের উভয়ের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।এডিশনাল এসপি জিয়া জানান, গ্রেপ্তারকৃত বারেক সরকার (৪২) এয়ারপোর্ট কেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা।অপর দিকে আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত...

“আলোচিত রাবি শিক্ষক ড. তাহের হত্যা” শিক্ষক মহিউদ্দিনসহ ২ জনের ফাঁসির প্রক্রিয়া শুরু

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামির প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে।জেল কোড অনুযায়ী, চিঠি হাতে পাওয়ার ২১ থেকে ২৮ দিনের দিনের মধ্যে যে কোনো দিন ফাঁসি কার্যকর করা হবে।মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামিকেই কনডেম সেলে রাখা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, প্রাণভিক্ষা নাকচের চিঠি গত বুধবার ডাকযোগে এসে পৌঁছায়।কারা কর্তৃপক্ষের মাধ্যমে।প্রায় ছয় মাস আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন আসামিরা।সে আবেদন গত মাসে রাষ্ট্রপতি নাকচ করেন।এর মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত অধ্যাপক তাহেরের...