মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এ গুলি বিতরণ করা হয়।বুধবার (২১জুন) সকাল ১১ টাই উপজেলা কৃষি অফিস এই সার ও বীজ বিতরণের কার্যক্রম আয়োজন করে।এ সময় উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮০০ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপিত গাছ নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, বিএমডিএ তানোর জোন কার্যালয় ঘিরে গড়ে উঠেছে তিন সদস্যর সন্বনয়ে শক্তিশালী সিন্ডিকেট চক্র।বিএমডিএ’র কতিপয় কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেট চক্র নামমাত্র মূল্যে লাখ লাখ টাকা মূল্যের গাছ হাতিয়ে নিচ্ছেন। কথিত নিলামে এসব গাছের যেই মুল্যে দেখানো হচ্ছে।এলাকায় মাইকিং ও ঢোলশহরত করা হলে এসব গাছের মুল্যে তার ১০ গুন বেশী হবে।বিএমডিএ বিভিন্ন দপ্তরে নামমাত্র চিঠি দিয়ে দায় সারছেন।ফলে মানুষ জানতেই পারছেন না, এতে ইচ্ছে থাকা স্বত্তেও কেউ নিলামে অংশ নিতে পারছে না।ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাপক প্রচারে মাইকিং ও ঢোলশহরত না করায় ঝড়ে পড়া, ঝুঁকিপুর্ণ ও মরা পরিপক্ক গাছ যেখানে যেঅবস্থায়...জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ২০১৯ সালের করোনা মহামারির প্রভাবে সারা পৃথিবীর মত বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছিল।সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গের বিশাল আদিবাসী জনগোষ্ঠী, যাদের বেশিরভাগেরই পেশা বর্গাচাষি, দিনমজুর ও পশুপালন।করোনার সেই ভয়াবহতার মাঝে উত্তরবঙ্গ আদিবাসী সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন সংগঠন আদিবাসী জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ ছাড়াও এই মহামারির মোকাবিলায় ঘোড়াঘাট থানার বেলতলি গ্রামের ১০ টি পরিবারকে ২০২১ সালে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও ৫ টি পরিবারকে ভেড়া, গরু ও শূকরের সাবক দিয়ে সাহায্য করে ও একইসাথে গবাদিপশুগুলোর পরিচর্যা, চিকিৎসা ও খাবারের জন্য মাসিক ভিত্তিতে অনুদান প্রদান করা হয়।সংগঠনটির এই অনুদান পাওয়ার পর থেকে বেলতলি গ্রামের ১৫ টি পরিবারের আর্থিক পরিবর্তন হতে শুরু করে।
জসিন্তা মুরমুর গরুর খামারে এখন ৩টি...
জুন ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- আম কেনা-বেচায় ‘ঢলন’ প্রথায় ব্যবসায়ীরা লাভবান হলেও ওজন ও দামে ঠকছেন চাষিরা।চলতি মৌসুমে নিজস্ব ওজনরীতিতে আম বেচাকেনা চলছে রাজশাহীর বাঘায়।উপজেলার বিভিন্ন আম বাজারে ‘ঢলন’ দিতে বাধ্য হচ্ছেন চাষিরা।দেশের প্রচলিত নিয়মনীতি অনুযায়ী ৪০ কেজিতে মণ হলেও আমের মণ ধরা হচ্ছে ৪৬ কেজিতে মণ।২টি ক্যারেটসহ আমের মণ ধরা হচ্ছে ৫০ কেজিতে মণ।কেজি ২টি ক্যারেটের ওজন ৪।প্রচলিত নিয়ম না মেনে ক্রেতাদের কাছ থেকে এক মণে ৬ কেজি আম বেশি আদায় করছেন আড়তদাররা।জানা গেছে, আড়তদাররা এক মণের দামে ৪০ কেজির ওপরে যেটুকু বেশি নেন, তার নাম দিয়েছেন ‘ঢলন’।এই ‘ঢলন’ বাদে আম কিনেন না ব্যবসায়ীরা।‘ঢলনপ্রথা’ সরকারি নিয়মে বাতিল করা হলেও প্রশাসনের নজরদারির দূর্বলতার এই ‘ঢলন’ প্রথা এখনো চালু আছে।এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ব্যবসায়ীরা...জুন ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরসহ পাঁচটি স্টেশন থেকে দুইদিনে ১৩৭৫ মন আম বহন করে নিয়ে গেছে রাজধানী ঢাকায়।এর মধ্যে প্রথম দিন মোট ৩১৫.৩৭ মন আম নিয়ে ঢাকায় পৌঁছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’।এতে প্রথম দিন রেলওয়ের আয় হয়েছে ১৮,৪৪৩ টাকা।অন্যদিকে ২য় দিন দিন ট্রেনটিতে আম বহন হয়ছে ৩২০.১৮ মন।এই দিন রেলওয়ের আয় হয়েছে ১৮,৭০০টাকা।দুই দিনে আয় ৩৭,১৪৩ টাকাবৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টার দিকে ফিতা কেটে ও বাঁশি বাজিয়ে চলতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এরপর বিকেল ৪টায় ম্যাঙ্গো ট্রেনটি রহনপুর স্টেশন ছেড়ে যায়।সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিন ট্রেনটিতে রহনপুর স্টেশন থেকে ৪ হাজার ৭৫৮ কেজি, নাচোল থেকে...জুন ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আসন্ন পবিত্র ইদুল আজহায় দেশি গরু দিয়েই কোরবানির সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।এ বছর প্রায় ১ কোটি ২৫ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে,যা গত বছরের তুলনায় ৩ লাখ ৭৫ হাজার বেশি।দেশি পশুতে চাহিদা পূরণ হওয়ায় দেশের বাইরে থেকে গরু আনা বন্ধে কঠোর অবস্থানে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।এ বছর দেশে মজুদ থাকা হৃষ্টপুষ্ট করা কোরবানিযোগ্য পশুর মধ্যে ঢাকা বিভাগে প্রায় ৭ লাখ ৪৭ হাজার, রাজশাহী বিভাগে প্রায় ১৭ লাখ ৭৩ হাজার, খুলনা বিভাগে প্রায় ১১ লাখ ৮২ হাজার, বরিশাল বিভাগে প্রায় ৪ লাখ ১১ হাজার, সিলেট বিভাগে প্রায় ২ লাখ ১২ হাজার, রংপুর বিভাগে প্রায় ১৫ লাখ ৫২ হাজার, ময়মনসিংহ বিভাগে প্রায় ৫ লাখ ৩৩ হাজার রয়েছে।এ ছাড়া গৃহপালিত ১৬ লাখ ৪৩ হাজার পশু রয়েছে।গত বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯...জুন ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আগামী ৭ জুন বুধবার থেকে চালু হচ্ছে ঐদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ম্যাঙ্গ ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।রোববার (৪ জুন) পশ্চিম রেলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটির উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাই নবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে আরও একটি রেলস্টেশনে থামবে ট্রেনটি।ওই সব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।এছাড়া গত ২ জুন শুক্রবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।রেলওয়ে পশ্চম রাজশাহী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি...জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫২তম বাজেট ঘোষনার পরপরই রাজশাহীর বাজারে নিত্যপন্নসহ সবজির বাজারেও এর প্রভাব পড়েছে।এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ।এবারের বাজেটে কিছু কিছু পণ্যেরে দাম যেমন বেড়েছে তেমন কিছু পণ্যের দাম কমেও গেছে।বাজেটের প্রভাব পড়েছে রাজশাহীর কাচাসবজি ও মাছের বাজার গুলোতে।সপ্তাহের শেষ দিনে রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশিতে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।৪০ টাকা বৃদ্ধি পেয়ে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৬০ টাকা।গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে পেয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা।কেজিতে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে আদা বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।সবজি কিনতে আসা গৃহিনী মাসদা জানান, এটা আর নতুনি কি। আমরা অভ্যস্ত...