বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে রোপা আমন চাষে মাঠে ব্যস্ত কৃষান-কৃষাণী

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে রোপা-আমন ধান চাষের আবাদ।আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির দেখা এবং এই মাসের মাঝামাঝিতে ঘনঘন বৃষ্টি হওয়ায় আউশের আবাদ শেষ করেই এই অঞ্চলের কৃষকরা রোপা-আমন ধান লাগানোর প্রস্তুতি শুরু করে।সপ্তাহ খানেক আগে থেকেই বরেন্দ্র অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ায় কৃষকরা এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে পুরোদমে আমন ধান লাগানো শুরু করেছে বলে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার রোপা-আমনের ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার ৭৫৯ হেক্টর।গতবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৮০ হাজার ৫০ হেক্টর।তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিছে অর্জিত হয়েছিলো ৮০ হাজার ৮৩ হেক্টর।যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হেক্টর বেশী আবাদ হয়েছিলো। খোঁজ নিয়ে জানাগেছে, গোদাগাড়ী উপজেলার...

ম্যাঙ্গো-ক্যাটল মিশ্র স্পেশাল ট্রেনে আয়ের চেয়ে ব্যয় বেশি

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে  চলাচল করা ম্যাঙ্গো-ক্যাটল মিশ্র স্পেশাল ট্রেনে আয়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি।২০২০ সালে চালু হওয়া বিশেষায়িত এই ট্রেনে গত চার বছরে শুধু মাত্র তেল খরচেই অর্ধকোটি টাকা লোকসান গুনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।লাভের চেয়ে লোকসান বেশি জেনেও ৭/৮ দিনের জন্য ট্রনটি কাদের স্বার্থ চালানো হয়ে এ প্রশ্ন এখন সাধারন মানুষের, এমন কি খোদ রেলওয়ে কর্মচারীদের।পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে তিন হাজার ৯৯৫ মেট্রিক টন আম পরিবহন হয়েছে।একই সময়ে ক্যাটল স্পেশাল ট্রেনে ২৪৫টি গরু ও ৪৩৩টি ছাগল পরিবহন হয়েছে।যা থেকে রেলের আয় হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা।তবে চার বছরে শুধু তেল খরচের হিসাবে ট্রেনের খরচ...

মদনে সিটি ব্যাংকের সহায়তায় ৩৬০ জন কৃষকের মাঝে বীজধান বিতরণ।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (২৪ জুন) শনিবার সকাল ১১ ঘটিকায় সিটি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএস এর পরিচালনায় উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন হীম ডমিন ওপি- ১২ আহসান হাবীব,সঞ্চালনায় ছিলেন জেড এইচ মাহবুবুল আলম নেত্রকোনা জোন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, টি এম এস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, টিএমএসএস এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম মদন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খাঁ ও গণমাধ্যম কর্মী গন।আলোচনা...

রাজশাহীতে বাড়ছে ছাগল মোটাতাজার খামার, স্বাবলম্বী হচ্ছেন খামারিরা

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে গরুর খামারের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ছাগল মোটাতাজা করার খামারও।দেশীয় পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গলসহ বিভিন্ন জাতের ছাগল লালন-পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা।খামার ছাড়াও অনেকই বাড়িতেও একই পদ্ধতিতে মোটাতাজা করছে ছাগল।প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এবারের কোরবানীর ঈদকে সামনে রাজশাহী জেলায় খামার ও বাড়িতে প্রায় সোয়া ৫ লাখ ছাগল লালন-পালন করা হয়েছে।আর এই খামারিদের আর্থিক ও কারিগরী সহযোগিতা দিচ্ছে সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ।রাজশাহীর বাগমারা উপজেলার গণীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোহেল রানা ও তার স্ত্রী রিমা খাতুন; দুই জনেই স্নাতক পাস।চাকরি না পেয়ে বেকারত্ব ঘুচাতে পাঁচ বছর আগে বাড়িতে শুরু করেন ছাগল লালন-পালন।ছয় থেকে সাত মাস ছাগল লালন-পালন করে কোরবানীর...

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন।

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।আজ রবিবার (২৫জুন) সাড়ে ১২টায় মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।নতুন করে করারোপ না করেই এগারো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।এতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যায় ও সতের লক্ষ নয় হাজার ষোল টাকা উদৃত ধরা হয়েছে।বজেটে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়।বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মদন...

মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ।

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা  মদন উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এ গুলি বিতরণ করা হয়।বুধবার (২১জুন) সকাল ১১ টাই উপজেলা কৃষি অফিস এই সার ও বীজ বিতরণের কার্যক্রম আয়োজন করে।এ সময় উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮০০ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি...

বিএমডিএ’র নিলামে গাছ বিক্রয়ে ব্যাপক অনিয়ম

জুন ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপিত গাছ নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, বিএমডিএ তানোর জোন কার্যালয় ঘিরে গড়ে উঠেছে তিন সদস্যর সন্বনয়ে শক্তিশালী সিন্ডিকেট চক্র।বিএমডিএ’র কতিপয় কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেট চক্র নামমাত্র মূল্যে লাখ লাখ টাকা মূল্যের গাছ হাতিয়ে নিচ্ছেন। কথিত নিলামে এসব গাছের যেই মুল্যে দেখানো হচ্ছে।এলাকায় মাইকিং ও ঢোলশহরত করা হলে এসব গাছের মুল্যে তার ১০ গুন বেশী হবে।বিএমডিএ বিভিন্ন দপ্তরে নামমাত্র চিঠি দিয়ে দায় সারছেন।ফলে মানুষ জানতেই পারছেন না, এতে ইচ্ছে থাকা স্বত্তেও কেউ নিলামে অংশ নিতে পারছে না।ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাপক প্রচারে মাইকিং ও ঢোলশহরত না করায় ঝড়ে পড়া, ঝুঁকিপুর্ণ ও মরা পরিপক্ক গাছ যেখানে যেঅবস্থায়...

উত্তরবঙ্গ আদিবাসী সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন সংগঠনের করোনা পরবর্তী সাফল্য

জুন ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ২০১৯ সালের করোনা মহামারির প্রভাবে সারা পৃথিবীর মত বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছিল।সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গের বিশাল আদিবাসী জনগোষ্ঠী, যাদের বেশিরভাগেরই পেশা বর্গাচাষি, দিনমজুর ও পশুপালন।করোনার সেই ভয়াবহতার মাঝে উত্তরবঙ্গ আদিবাসী সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন সংগঠন আদিবাসী জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ ছাড়াও এই মহামারির মোকাবিলায় ঘোড়াঘাট থানার বেলতলি গ্রামের ১০ টি পরিবারকে ২০২১ সালে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও ৫ টি পরিবারকে ভেড়া, গরু ও শূকরের সাবক দিয়ে সাহায্য করে ও একইসাথে গবাদিপশুগুলোর পরিচর্যা, চিকিৎসা ও খাবারের জন্য মাসিক ভিত্তিতে অনুদান প্রদান করা হয়।সংগঠনটির এই অনুদান পাওয়ার পর থেকে বেলতলি গ্রামের ১৫ টি পরিবারের আর্থিক পরিবর্তন হতে শুরু করে। জসিন্তা মুরমুর গরুর খামারে এখন ৩টি...

রাজশাহীতে ঢলন প্রথায় চলছে আম কেনা-বেচা, ৪৬ কেজিতে মণ, ঠকছেন চাষি

জুন ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আম কেনা-বেচায় ‘ঢলন’ প্রথায় ব্যবসায়ীরা লাভবান হলেও ওজন ও দামে ঠকছেন চাষিরা।চলতি মৌসুমে নিজস্ব ওজনরীতিতে আম বেচাকেনা চলছে রাজশাহীর বাঘায়।উপজেলার বিভিন্ন আম বাজারে ‘ঢলন’ দিতে বাধ্য হচ্ছেন চাষিরা।দেশের প্রচলিত নিয়মনীতি অনুযায়ী ৪০ কেজিতে মণ হলেও আমের মণ ধরা হচ্ছে ৪৬ কেজিতে মণ।২টি ক্যারেটসহ আমের মণ ধরা হচ্ছে ৫০ কেজিতে মণ।কেজি ২টি ক্যারেটের ওজন ৪।প্রচলিত নিয়ম না মেনে ক্রেতাদের কাছ থেকে এক মণে ৬ কেজি আম বেশি আদায় করছেন আড়তদাররা।জানা গেছে, আড়তদাররা এক মণের দামে ৪০ কেজির ওপরে যেটুকু বেশি নেন, তার নাম দিয়েছেন ‘ঢলন’।এই ‘ঢলন’ বাদে আম কিনেন না ব্যবসায়ীরা।‘ঢলনপ্রথা’ সরকারি নিয়মে বাতিল করা হলেও প্রশাসনের নজরদারির দূর্বলতার এই ‘ঢলন’ প্রথা এখনো চালু আছে।এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ব্যবসায়ীরা...

দুই দিনে ১৩৭৫ মন আম বহন করলো ম্যাঙ্গো ট্রেন, আয় ৩৭,১৪৩ টাকা

জুন ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরসহ পাঁচটি স্টেশন থেকে দুইদিনে ১৩৭৫ মন আম বহন করে নিয়ে গেছে রাজধানী ঢাকায়।এর মধ্যে প্রথম দিন মোট ৩১৫.৩৭ মন  আম নিয়ে ঢাকায় পৌঁছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’।এতে প্রথম দিন রেলওয়ের আয় হয়েছে ১৮,৪৪৩ টাকা।অন্যদিকে ২য় দিন দিন ট্রেনটিতে আম বহন হয়ছে ৩২০.১৮ মন।এই দিন রেলওয়ের আয় হয়েছে ১৮,৭০০টাকা।দুই দিনে আয় ৩৭,১৪৩ টাকাবৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টার দিকে ফিতা কেটে ও বাঁশি বাজিয়ে চলতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এরপর বিকেল ৪টায় ম্যাঙ্গো ট্রেনটি রহনপুর স্টেশন ছেড়ে যায়।সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।   রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিন ট্রেনটিতে রহনপুর স্টেশন থেকে ৪ হাজার ৭৫৮ কেজি, নাচোল থেকে...