শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সাজ্জাদুল হাসান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে পিঠা উৎসব ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।এতে উপজেলা বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস পরিচালনা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা -৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের...

দিনাজপুরে ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিন দিন আশঙ্কাজনকহারে বাড়ছে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি।এর ফলে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, কৃষি জমির উপরি অংশ বা টপসয়েল নিয়ে যাওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়।পাশের জমির মালিকরা এসব প্রভাবশালী মহলকে বাধা দিলেও তারা সে সব জমির মালিকদের বাধা উপেক্ষা করে নির্বিচারে জমির মাটি নিয়ে যাচ্ছে। অন্যদিকে বড় বড় ডা¤প ট্রাকে এসব মাটি পরিবহণে নষ্ট হচ্ছে সড়ক।সেই সঙ্গে পরিবহণের সময় মাটি উড়ে নষ্ট করছে পরিবেশ।এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।শিগগিরই এসব বন্ধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।দিনাজপুর জেলায় ২৪১টি ইটভাটার মধ্যে বৈধ ভাটা ৬৬ অবৈধ ১৭৫ ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ইট ভাটার।এতে স্বাস্থ্যঝুঁকির...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৭ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রো-পলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫৭৮ বোতল ফেন্সিডিল, ২৫ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী থেকে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: আকাশ (২০)।সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মৃত খোকনের ছেলে।সে বর্তমানে আসাম কলোনীতে বসবাস করেন।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিকুর রহমান ও তাঁর টিম এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন...

রুয়েটকে দেশেরমধ্যে প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রুয়েটকে দেশেরমধ্যে প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবধরণের সহায়তা দেয়া হবে।গত শনিবার (১৭ ফ্রেরুয়ারী) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল রুমে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রনয়ন, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিষয়ক অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এসব কথা বলেন।এপিএ টিম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করা ছাড়াও ল্যাবরেটরী গুলোকে আধুনিকায়ন করা হবে, যাতে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট...

গত দশ বছর ধরে মিথ্যা’ মামলার ঘানি টানছেন বীর মুক্তিযোদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা গত ১০ বছর ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলার ঘানি টানছেন।মামলার হাজিরা দিতে দিতে তিনি এখন ক্লান্ত।এই বীর মুক্তিযোদ্ধার দাবি, মামলাটি মিথ্যা।জমি নিয়ে বিরোধ থাকায় শত্রুতা করে একই গ্রামের মাদক কারবারি তাঁকে ফাঁসিয়েছেন।তিনি এ মামলা থেকে মুক্তি চান।এ জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।এই বীর মুক্তিযোদ্ধার মো. মনজুর রহমান (৭০)।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে তাঁর বাড়ি।তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গোদাগাড়ী উপজেলা শাখার সাবেক সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক)।মিথ্যা মামলা থেকে মুক্তির আকুতি জানিয়ে গত শনিবার (১৭ ফ্রেরুয়ারী) দুপুরে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মনজুর রহমান জানান, মুক্তিযুদ্ধবিষয়ক...

মনোহরদীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও কথিত এন জিও

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদীতে ঋণ দেওয়ার কথা বলে গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি বেসরকারী সংস্থা এনজিও  গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে।এতে মনোহরদী ও পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়া ও বিভিন্ন এলাকার তিন শতাধিক গ্রাহক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে গত মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি  সকালে টাকা ফেরত পেতে উক্ত এনজিও কার্যালয়ে অপেক্ষা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।জানা গেছে একমাস পূর্বে মনোহরদী পৌর এলাকা হারর দীয়া বুরুজ শেখের বাড়ীর দ্বিতীয় তলায় গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি এনজিও কার্যালয় খোলা হয়।তাহারা সুকুন্দী বালিয়াকান্দা সুতা লরী কান্দা হারর দীয়া কাচিকাটা গ্রামের পোল্ট্রি খামার মৎস্য খামার অটো রিকসা চালক ও বিদেশ গামী লোকজন দের  টার্গেট করে ঋণ দিবেন বলে  প্রলুদ্ধ করেন। এক...

মদনে সোনামিয়া অজুফা এতিমখানা মাদ্রাসার শুভ উদ্বোধন।

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকার সময় নেত্রকোণা মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া ঠাকুর বাড়িতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর প্রতিষ্ঠিত সোনামিয়া অজুফা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাটি শুভ উদ্বোধন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রামীন কল্যাণ ও গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা মোঃ আব্দুল জাহেদ ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মদন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন,আলহাজ্ব মোজাফর...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৬ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-২ জনকে আটক করে।যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।উদ্ধারকৃত প্রতিবন্ধীর নাম মোসা: সুফিয়া বেগম বেলি (৫৫)।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেলিপাড়ার মৃত মুসলেম উদ্দিনের স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো।এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন।সংবাদ পেয়ে তারা রাত সাড়ে ৯ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান।তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে...