মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টুকু-পলক ডিবি কার্যালয়ে, রিমান্ডের আবেদন করবে পুলিশ

আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

শামসুল হক টুকু (দ্বাদশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার), সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাবি. শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করে রাখা হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।পল্টন থানার ওসি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়।ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।তাদের ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

IPCS News : Dhaka :