মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রহমতের বৃষ্টি হয়েছে দিনাজপুরে

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলায় বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন স্থানীয়রা।বুধবার (৭ জুন) সকাল ৭.৩০ মিনিটে উপজেলার ১ নম্বর চেহেলগাজী ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়।এ সময় নামাজে ইমামতি করেন বড়ইল মাদরাসার ইমাম আবদুল কাউয়ুম।নামাজ আদায়ের ঠিক ৯ ঘণ্টার পর ওই দিনেই আনুমানিক বিকেল ৪ টার সময় রহমতের বৃষ্টি শুরু হয়।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়, বুধবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আর মঙ্গলবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আয়োজক কমিটির পক্ষ থেকে কামরুল ইসলাম কামাল জানান, আমরা কয়েকজন মুরুব্বি ও ইমামদের সঙ্গে আলোচনা করেছি, যে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব।পরে সবার সম্মতিতে বুধবার সকালে নামাজ আদায় করলাম। IPCS...

ঐতিহাসিক ৬ দফা দিবসে জেলা পরিষদের আলোচনা সভা।

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ প্রেস বিজ্ঞপ্তি:- ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭জুন) ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ছয় দফা ছিল বাংলাদেশের মুক্তির সনদ।১৯৪৭ সালের ১৪ আগষ্ট দ্বিজাতি তত্তের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হওয়ার পর পূর্ব বাংলার সাথে পশ্চিম পাকিস্তানের কোন কিছুতেই মিল ছিলনা।তারপরও জোর করে চাপিয়ে দেওয়াটা বঙ্গবন্ধু কোন দিনই মেনে নেন নাই।এরপর ধাপে ধাপে আন্দোলন এবং ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষার স্বীকৃতি আদায় করে নেয়।ভাষার স্বীকৃতি আদায়ের পর পাকিস্তান ও আমেরিকা সহ বিভিন্ন দেশ বলেছিল বঙ্গবন্ধু...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৭ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-১ জন, কশিয়াডাঙ্গা থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ১১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে হত্যার মামলার আসামি গ্রেফতার

জুন ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে চুরি করতে দেখে ফেলায় গৃহিণী খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।আসামি খুনের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।গ্রেফতারকৃত আসামির নাম মো: ওমর ফারুক মৃদুল (২১)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জের মো: আফতার উদ্দিন মিরুর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জের শেখ আব্দুল কাদের সকাল ৯:৩০ টায় তার মাকে লাশ গলায় কাপড় প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকতে দেখে।এছাড়াও তিনি তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখতে পান।বিষয়টি আব্দুল কাদের তাৎক্ষণিক বোয়ালিয়া থানা পুলিশকে অবহিত করেন।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার...

নেত্রকোণায় হাওরে মৎস্য সম্পদ: বর্তমান বাস্তবতা ও টেকসই আহরণে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে “হাওরে মৎস্য সম্পদ: বর্তমান বাস্তবতা ও টেকসই আহরণে করণীয়” বিষয়ের উপর জেলে সম্প্রদায় সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মতবিনিময় সভা ও কর্মশালায় আলোচনা করেন, নেত্রকোণা জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ মৎস্য চাষী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, মৎস্য চাষী ও জেলে সহ বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ। IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল...

পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে রাজশাহীর খ্যাতি অর্জন

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সবুজায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করেছে রাজশাহী মহানগরী।রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন, সবুজ, উন্নত ও বাসযোগ্য পরিবেশবান্ধব শহর পেয়েছে মহানগরবাসী।এরই স্বীকৃতি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পেয়েছে বিভিন্ন পদক।সর্বশেষ বৃক্ষরোপণে বিশেষ অবদানে জন্য ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১, ১ম স্থাপন অর্জন করেছে রাসিক।সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৫ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০০ গ্রাম হেরোইন ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

৪ বছরের শিশু আলিফ ও আবু কালাম মৃত্যু যন্ত্রণায়, ছটফট করছে হাসপাতালে

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জমির ঘাসকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে কালিকাপুর তেলিপাড়া ২নং সুন্দরবন ইউনিয়ন দিনাজপুরে।থানার অভিযোগ সূত্রে জানা গেছে আবু কালাম এর বাড়ির পূর্ব পাশে ফুলবন সিনিয়র দাখিল মাদ্রাসার জমি লিজ নিয়ে জমিতে নেপোলিয়ান ঘাসের চাষ করেন ও বাজারজাত করেন।জমিতে ঘাসের চাষ করার পর হতেই প্রায় সময় প্রতিবেশী মো. সাবুল হোসেন এর পুত্র আরিফ ,মৃত খয়রুদ্দিনের পুত্র ইয়াকুব আলী, মোছা. ফাতেমা বেগম, ইয়াকুব আলির স্ত্রী হালিমা বেগম গ্যেংদের লোলুপ দৃষ্টি পরে এবং তাদের গৃহপালিত গরু উক্ত জমিতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়।প্রায়শই তারা বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে আসছে, গত ১ জুন ২০২৩ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আবু কালাম এর লিজকৃত জমিতে ইচ্ছাকৃত ভাবে আবাদি ঘাসের জমিতে তাহাদের গরু গুলিকে ছেড়ে দেয়, তাদেরকে গরু বেধে রাখতে অনুরোধ করেন আবু কালাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা...

মদনে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

জুন ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ  নেত্রকোনা:- প্লাস্টিক দূষণের সমাধানের শামিল হই সকলে এবং সবাই মিলে পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ।এ প্রতি পাদ্যকে সামনে রেখে মদনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সবায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ মাঘান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মাসুদ ও গণমাধ্যম কর্মীগণ।এছাড়া বিভিন্ন...

টিসিবির পণ্য-নায্য মূল্যে আটার স্লিপ দিয়ে ভোট চাচ্ছে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে নায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ।এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এলাকার টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছিল।কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন।তার লোকজন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ী (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।বর্তমান...