রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- ১৮ বছর পর আপনাদের নিয়ে কথা বলার জন্য একটি কার্যালয় পেয়েছি।সরদার সাখাওয়াত হোসেন বকুল।নরসিংদীর মনোহরদী-বেলাব থেকে নির্বাচিত ৩ বারের সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে বহুদূরে ঠেলে দিয়েছিলেন।গত ৫ আগষ্ট গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলছে।বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আমরা সেই সুযোগ দেওয়া হবে না।অন্তর্বর্তী সরকারকে সুযোগ দিয়েছি, আরও কিছু যুক্তিসংগত সময় দেওয়া হবে।বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন।আর কোন বিপ্লব, আর কোন রক্তক্ষয় দেখতে চাইনা।
রোববার (২৮অক্টোবর)...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে স্বাস্থ্যখাতে একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বিশেষায়িত হাসপাতাল ‘বাংলাদেশ আই হসপিটাল।চোখের বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ আই হসপিটাল এখন শিক্ষানগরী রাজশাহীতে।আধুনিক প্রযুক্তি, সেরা চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকগণ সমন্বয়ে তৈরি বিশেষায়িত এই হাসপাতালটি সর্বোচ্চ মানের চক্ষু সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।আগামী ২রা নভেম্বর ২০২৪ তারিখ শনিবার রাজশাহী শহরে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীর পরীক্ষামূলক সেবা কার্যক্রম চালু করা হবে।রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র আম চত্বর এলাকায় এয়ারপোর্ট রোডের ধারে আই টেন টাওয়ারে অবস্থিত এই হাসপাতালটি সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে, যেখানে সর্বোচ্চ মানের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এটি উত্তরাঞ্চলের মানুষের জন্য...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে অন্ধকারময়।মাত্র আড়াই মাস আগে যারা শক্তিশালী রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন, আজ তারা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষার সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা তৈরি করেছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমি বলেন, আমি এখন ফেরারির মতো ছুটছি।আমার কোন ভবিষ্যৎ নেই।
ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে সহিংসতার...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে নগরবাসী আজ উদ্বিগ্ন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত ধরে গড়ে ওঠা এসব গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিশেষত সন্ধ্যার পর যখন তারা বাইক নিয়ে সড়কে বেরিয়ে আসে।
পুলিশের তথ্য মতে, গত কয়েক বছরে ৬ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করা হলেও, রাজনৈতিক প্রভাব এবং নজরদারির অভাবের কারণে তাদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হচ্ছে না।নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন।
সম্প্রতি, পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে এক যুবককে হত্যা এবং বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।গতকাল রবিবার (২৭ অক্টোবর) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে ২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে।প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।পরে বেলা ১১ টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়।এছাড়া দুপুর সোয়া ১২ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ।এতে...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস (২৭-২৮ অক্টোবর) উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোঃ শামিম উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ।গতকাল রোববার( ২৭ অক্টোবর) আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম বলেন, ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা উচিত।রাজনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।আওয়ামী লীগ ছাত্রলীগের অবৈধ কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা করে আসছে।ফলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা এবং চাঁদাবাজির...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে ব্যাংক বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না; অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে।সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি জানান, কর প্রদানের প্রক্রিয়াকে সহজতর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, "আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চলনশক্তি।কিন্তু সরকারের কাছে কর জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়।ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য অনলাইন আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও, দেশের অন্যান্য জনগণকে অনলাইন ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
IPCS News...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আপাতত আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না। তবে তিনি মনে করেন, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা ও বিচারের মুখোমুখি হলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ জানান, "আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আওয়ামী লীগ হয়তো এই সংকট থেকে বের হয়ে আসতে পারে, তবে তাদের কিছু শর্ত মানতে হবে। যারা খুন গুমের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারপর ক্ষমা প্রার্থনা করে জনগণের সেবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিতে হবে।তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ৯০ শতাংশ নেতা দুর্নীতিতে জড়িত এবং ১৫ বছরের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ১৯৭১-এর চেতনায় ফিরে আসার প্রয়োজনীয়তা আছে।
সোহেল তাজ বলেন,গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর...
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাফুফে নির্বাচনে সভাপতি হিসেবে শুরুতেই নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।সহসভাপতির চার পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী,ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম,সাব্বির আহমেদ আরেফ আর ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি।
নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী লড়াইটা ছিল বেশ জমজমাট।এই পদে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও নির্বাচিত হয়েছেন।তিনি ভোট পেয়েছেন ৮১টি।বিদায়ী নির্বাহী কমিটির আরও যেসব সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন...
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি।এছাড়া একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া।আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সা।নিজেদের ঘরের মাঠে বার্সা ঝড়ে ৪-০ গোলের ব্যবধানে উড়ে যাওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে লা-লিগায় রিয়ালের ৪২ ম্যাচ অপরাজিত থাকার পথচলা।শেষ পর্যন্ত বার্সেলোনার ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছোঁয়া হয়নি লস ব্লাঙ্কোসদের।
তিন দিন আগেই বড় একটি জয় পেয়েছে বার্সেলোনা।চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।এবার লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এমন বিধ্বংসী...