সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং, শংকিত নগরবাসী

অক্টোবর ২৮, ২০২৪

breaking news নিউজ ডেস্কঃ রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে নগরবাসী আজ উদ্বিগ্ন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত ধরে গড়ে ওঠা এসব গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিশেষত সন্ধ্যার পর যখন তারা বাইক নিয়ে সড়কে বেরিয়ে আসে। পুলিশের তথ্য মতে, গত কয়েক বছরে ৬ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করা হলেও, রাজনৈতিক প্রভাব এবং নজরদারির অভাবের কারণে তাদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হচ্ছে না।নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন। সম্প্রতি, পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে এক যুবককে হত্যা এবং বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে...

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।গতকাল রবিবার (২৭ অক্টোবর) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে ২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে।প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।পরে বেলা ১১ টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়।এছাড়া দুপুর সোয়া ১২ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ।এতে...

ছাত্রলীগের পাশাপাশি আ.লীগকেও নিষিদ্ধ করার আহ্বান ছাত্র-শিবিরের

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস (২৭-২৮ অক্টোবর) উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোঃ শামিম উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ।গতকাল রোববার( ২৭ অক্টোবর) আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম বলেন, ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা উচিত।রাজনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।আওয়ামী লীগ ছাত্রলীগের অবৈধ কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা করে আসছে।ফলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা এবং চাঁদাবাজির...

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে ব্যাংক বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না; অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে।সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি জানান, কর প্রদানের প্রক্রিয়াকে সহজতর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, "আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চলনশক্তি।কিন্তু সরকারের কাছে কর জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়।ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য অনলাইন আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও, দেশের অন্যান্য জনগণকে অনলাইন ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। IPCS News...

আওয়ামী লীগকে আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার আহ্বান সোহেল তাজের

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আপাতত আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না। তবে তিনি মনে করেন, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা ও বিচারের মুখোমুখি হলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ জানান, "আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আওয়ামী লীগ হয়তো এই সংকট থেকে বের হয়ে আসতে পারে, তবে তাদের কিছু শর্ত মানতে হবে। যারা খুন গুমের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারপর ক্ষমা প্রার্থনা করে জনগণের সেবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিতে হবে।তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ৯০ শতাংশ নেতা দুর্নীতিতে জড়িত এবং ১৫ বছরের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ১৯৭১-এর চেতনায় ফিরে আসার প্রয়োজনীয়তা আছে। সোহেল তাজ বলেন,গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর...

কারা জায়গা পেলেন বাফুফের পূর্ণাঙ্গ কমিটিতে

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ বাফুফে নির্বাচনে সভাপতি হিসেবে শুরুতেই নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।সহসভাপতির চার পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী,ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম,সাব্বির আহমেদ আরেফ আর ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি। নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী লড়াইটা ছিল বেশ জমজমাট।এই পদে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও নির্বাচিত হয়েছেন।তিনি ভোট পেয়েছেন ৮১টি।বিদায়ী নির্বাহী কমিটির আরও যেসব সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন...

এমন এমবাপ্পেকে শেষ কবে দেখেছিল ফুটবল বিশ্ব

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি।এছাড়া একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া।আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সা।নিজেদের ঘরের মাঠে বার্সা ঝড়ে ৪-০ গোলের ব্যবধানে উড়ে যাওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে লা-লিগায় রিয়ালের ৪২ ম্যাচ অপরাজিত থাকার পথচলা।শেষ পর্যন্ত বার্সেলোনার ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছোঁয়া হয়নি লস ব্লাঙ্কোসদের। তিন দিন আগেই বড় একটি জয় পেয়েছে বার্সেলোনা।চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।এবার লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এমন বিধ্বংসী...

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন জেসিয়া

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম।সেরার মুকুট জয় না করতে পারলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শুধু মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নয়,একাধিক আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এ সুন্দরী। বিশ্ববাসীর কাছে দেশের নাম উজ্জ্বল করেছেন। এবারের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের মডেল রেচেল রুপ্তা।প্রথম রানার আপ জেতেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা,দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। বিজয়ের মুকুট না পরতে পারলেও জেসিয়ার বিভিন্ন লুক নজর...

আবার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়ে বলেছেন,ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে। দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখে বলেছেন,ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে।তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোন হামলার জবাব দেবে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান,খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি। IPCS News : Dhaka ...

বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ: অন্তরবর্তী সরকারের কাজে অসন্তুষ্ট বিশ্ব ব্যাঙ্ক

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাঙ্কও উদ্বিগ্ন।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।বাংলাদেশের বাজারে আগুন।বেহাল অর্থনৈতিক অবস্থা।বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাজ চাই।এখনই কমাতে হবে জিনিসের দাম।জরুরি অর্থনৈতিক সংস্কার।কিন্তু অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেও অন্তর্বর্তী সরকারের সে দিকে নজর নেই বলে অভিযোগ দেশের সাধারন মানুষের।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।কিন্তু সে দেশের সরকার কখনও রাষ্ট্রপতিকে নিশানা করে, কখনও জাতীয় ভাষ্য ও ইতিহাসে বদল এনে মানুষের ‘দৃষ্টি ঘোরাতে’ তৎপর।অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় ৮টি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এগুলির অন্যতম ১৭ মার্চ শেখ...