রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০৬, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:-গত (৫ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

খালার বাসায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা:

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে আনিকা (১৫) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৪ নভেম্বর) পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে।এসময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার (৪৫)।আনিকা বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে।সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।পাপিয়া মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী।ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন।এসময় প্রতিবেশীরা বাসায় ঢুকে তার ভাগ্নী আনিকার মরদেহ দেখতে পান।পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা।সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে...

কৃষিস্পেশাল ট্রেনে কৃষিপন্য পরিবহনে রেলওয়ের ব্যার্থতার খুটিনাটি

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-‌ কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পরিবহন ব্যয় কমাতে একটি বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।কৃষিপণ্য স্পেশাল’ নামের এ ট্রেনটিতে সংযুক্ত করা হয় সাতটি লাগেজ ভ্যান, যার মধ্যে একটি ছিল রেফ্রিজারেটেড।ঢাকা-খুলনা রুটে গত ২২ অক্টোবর প্রথম ট্রেনটি পরিচালনা করা হয়।সেই ট্রিপে পণ্য পরিবহন করা হয় ১ হাজার ৮৬০ কেজি।এতে রেলের আয় হয় ২ হাজার ৩২০ টাকা।২৪ অক্টোবর একই ট্রেন পরিচালনা করা হয় পঞ্চগড়-ঢাকা রুটে।৭৬০ কেজি কৃষিপণ্য পরিবহন করে এ ট্রিপে রেলওয়ে পায় ১ হাজার ২৯৬ টাকা।রহনপুর-ঢাকা রুটে ২৬ অক্টোবর পরিচালনা করা ট্রেনটিতে বুকিং হয় মাত্র ২৬০ কেজি কৃষিপণ্য।আয় আসে ৪৮২ টাকা।‘‌কৃষিপণ্য স্পেশাল’ সর্বশেষ ২৯ অক্টোবর ঢাকা-খুলনা রুটে দ্বিতীয়বার চলে।১ হাজার ২২৫ কেজি কৃষিপণ্য পরিবহন করে রেলওয়ে পায় মাত্র ১ হাজার ৯১০ টাকা।দেশের তিনটি রুটে...

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার-কে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগন ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল সোমবার (৪নভেম্বর) সকালে তার দপ্তরে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের নেতৃত্ব ফুলেল শুভেচ্ছো জানান তারা।এ সময় নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করেন ও সরকারী বিধি বিধান মেনে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রধান সহকারী জি এম হাসান-ই-সালাম বাবুল, হিসাব রক্ষক মোঃ সরওয়ার জাহান, কম্পিউটার অপারেটর মোঃ শফিকুল ইসলাম ও সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপন উপস্থিত ছিলেন। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

নভেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৪ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাসিকের ৩ হাজার কোটি টাকার উন্নয়নের রাস্তায় উঠে যাচ্ছে কার্পেটিং

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ৩০টি ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান রয়েছে।এরই অরেক রাস্তা ও ড্রেন নির্মাণকাজ শেষ হয়েছে।তিন বছর মেয়াদী এ উন্নয়ন প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হয়েছে।এরই মধ্যে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির জন্য প্রস্তবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তবে এখনো অধিকাংশ কাজ বাকিই রয়েছে।কিন্তু যেসব রাস্তার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, সে গুলোর ওপরের অংশের পিচঢালা পাথর উঠে যাচ্ছে।এতে করে নিম্নমাণের নির্মাণসামগ্রি ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এ উন্নয়ন প্রকল্পের কাজে।অভিযোগ আছে, প্রতিটি উন্নয়ন কাজে রাসিকের দায়িত্বশীল কর্মকর্তারা আগে ২৫ % পর্যন্ত কমিশন আদায় করতেন।এর বাইরে প্রকৌশলীরা নেন ৫% কমিশন।এতে সিডিউল অনুযায়ী কাজের মাণ রেখে কাজ করতে পারছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান...

মনোহরদীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈদেরগাঁও খান বাড়ির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ. খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক...

রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।এর আগে সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় জানাজানি হলে আশেপাশের লোকজন পুকুর পাড়ে ভীড় জামায়।পরে ঘনা ঘোষের পরিবারের লোকজন মরদেহ দেখে সনাক্ত করে।এই সময় তার পড়নে ফুলপ্যান্ট, শরীরে জামা ও মাজায় গামছা বাঁধা ছিলো।মৃত ঘনা ঘোষ সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন।সে ওই এলাকার মৃত কালিপদ দাসের ছেলে।তার দুই মেয়ে আছে।বড় মেয়ের নাম বাবলী দাস।সে এবার এসএসসি পরীক্ষার্থী।ছোট মেয়ে তন্নী দাস।সে  প্রথম শ্রেণীর ছাত্রী।পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ অন্যান্য দিনের...

কৃষক ও ব্যবসায়ীদের পন্য পরিবহনে অনাগ্রহে বন্ধ হলো কৃষিস্পেশাল ট্রেন

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেনে পন্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় বন্ধ করা হয়েছে কৃষি স্পেশাল ট্রেন।স্বল্প ভাড়ায় কৃষক ক্ষেত থেকে তাদের উৎপাদিত পন্য বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাবে এই লক্ষে পশ্চিমাঞ্চল রেলকতৃপক্ষ তিনটি কৃষিস্পেশাল ট্রেন উদ্বোধন করেন।কিন্তুু সড়ক পথের চেয়ে ট্রেনে খরচ বেশি,সিডিউল বিপর্যয়,সর্বপরি কৃষকদের সাথে রেল কতৃপক্ষের সমন্বয়ের অভাবে উদ্বোধনের দিন পন্য ছাড়াই চলাচল করে ট্রেন গুলো।এর মধ্য ২২ অক্টোবর খুলনা- ঢাকা, ২৩  অক্টোবর পঞ্চগড়-ঢাকা ও ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা তিন ট্রেনই পন্যছাড়াই উদ্বোধন করেন পশ্চিমাঞ্চলে রেল কতৃপক্ষ।জানা গেছে তিনটি স্পেশাল ট্রেনে রেলের খরচ হয় ২৭ লক্ষাধিক টাকা।আর আয় হয় মাত্র ২৬৮ টাকা।এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে রেল কতৃপক্ষ।ফলেে একদিন চলেই বন্ধ করে দেওয়া...

রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহীর:- আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রাম হতে দুপুর ০২:৫৫ টায় একজন মাদককারবারিকে ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম শ্রী রঞ্জিত কুমার (৩০)।শ্রী রঞ্জিত কুমার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চায়-এর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩০ টায় গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন চাপাল গ্রামস্থ বায়তুল সালাম জামে মসজিদের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য...