রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় আজ, ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা এবং কৃষকের সুখ-শান্তির প্রকাশ হিসেবে পালিত এই উৎসবটি এবারও আয়োজন করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্যে।
প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাজে সজ্জিত হয়ে, নানা ধরনের পিঠাপুলি, বাহারি পোশাক, এবং রঙিন সজ্জায় বকুলতলায় এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। বাঁশির মায়াবী সুর, নাচ, গান এবং আবৃত্তি এদিনের অনুষ্ঠানের প্রাণবন্ত অংশ হিসেবে উঠে এসেছে, যা পুরো চারুকলা ক্যাম্পাসকে মুখরিত করেছে।
অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ শুরু হবে দুপুর ২টা থেকে, যা...
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিভাগের অটাম-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ইউনিভার্সিটির আইন বিভাগের ২৭ জন প্রাক্তন শিক্ষার্থী বারকাউন্সিলে তালিকাভুক্ত হয়ে অ্যাডভোটকেট হিসেবে কর্মজীবন শুরু করায় এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বরণ করেন উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা সুইটি।
এ সময়...
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অসুস্থ, দুস্থ ও অসচ্ছল সাংবাদিকরা অবশেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সম্মানী চেক পেয়েছেন। ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে "সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়" বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির সম্মানী চেক বিতরণ উপলক্ষ্যে শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, তিনি বলেন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত একজন সাংবাদিকের দুইজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রত সারা দেশের প্রবীণ সাংবাদিকদের...
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতিসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, ১ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো: বাপ্পী চৌধুরী রনি (৪২), ছাত্রলীগ কর্মী মো: সুজন (২৬), আওয়ামীলীগ কর্মী মো: শাহজাহান আলী (৪৫), যুবলীগ কর্মী মো: নান্টু...
নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। তিনি বিতর্কিত সাংসদ হাজী সেলিম এর ছেলে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, "সোলাইমান সেলিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি হত্যা মামলার তদন্ত চলছে"। তিনি আরও বলেন, “আটক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আমি জানি না, তবে বুধবার মধ্যরাতে সিনিয়র কর্মকর্তারা তাকে থানায় এনে দিয়েছেন, আমরা তাকে শীঘ্রই চকবাজার থানায় হস্তান্তর করব“ বলেও তিনি উল্লেখ করেন। সোলাইমান সেলিমের অবস্থান এবং আটক সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করেননি ওসি।
এদিকে, সোলাইমান সেলিমের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি,...
নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, ২ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ৫ আগস্টের পর রাজশাহী মহানগর বিএনপির কোন্দল ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে।এর আগে সবাই একসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সম্প্রতি মাসাধিক সময় ধরে তাদের পৃথক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে।এতে করে দলটির ভেতরে পুষে থাকা কোন্দল এখন প্রকাশ্যে রুপ নিয়েছে।কেন্দ্রের নির্ধারিত যে কোন কর্মসূচি রাজশাহী মহানগর বিএনপি দুটি ভাগে বিভিক্ত হয়ে আলাদা আলাদা ভাবে পালন করছে।দলের একটি অংশ অবস্থান নিয়েছেন রাসিকের সাবেক মেয়র ও চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দিকে।আরেকটি অংশ অবস্থান নিয়েছেন আহ্বায়ক কমিটির নেতৃত্বস্থানীয় নেতাদের দিকে।ফলে রাজশাহী নগরীতে আগেরমত একসঙ্গে আর কোনো কর্মসূচি পালন করতে পারছে বিএনপি।তবে দলের আন্তকলোহ ও জটিলতা নিরসনে এরই মধ্যে চেয়ার পার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দায়িত্ব...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় একজন নারী মারা গেলেও, তার কোলে থাকা এক বছরের শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে।নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। তিনি বিরল উপজেলার সংকরপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বাঁক নিতে গেলে তিনি নিচে পড়ে যান এবং পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজিনার কোলে থাকা শিশুটি দুর্ঘটনার সময় কোনো আঘাত পায়নি। শিশুটি এখন সুস্থ রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শিহাব আল রশিদ ওরফে গালিব (২৯), মো: শাহিন হোসেন ওরফে মইদুল (৩২), মো: ইমান আলী (৬৭), মো: রুহুল আমিন (২৯), মো: দুলাল উদ্দিন (৪৬)। মোহাম্মদ শিহাব আল রশিদ পাবনার জেলার সদর থানার চক পলানপুরের হারুনার রশিদের ছেলে। সে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মৃত সাহিদ আলীর ছেলে, ইমান আলী শাহমখদুম থানার ভরালীপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে, রুহুল আমিন কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার...নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২০১৭ সালে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার বা বাতিলের জন্য বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদন করেছেন। তিনি এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং তা বাতিলের জন্য সরকারের কাছে নির্দেশনা চেয়েছেন।
রিট পিটিশনে ব্যারিস্টার কাইয়ুম দাবি করেছেন যে, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অতিরিক্ত দামে বিদ্যুৎ কেনার জন্য বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ‘‘বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই চুক্তির আওতায় বাংলাদেশ যে বিদ্যুৎ কিনবে তা অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় অনেক বেশি দামে পড়বে, কারণ এতে ব্যবহৃত কয়লা নিম্নমানের।’’
এছাড়াও, রিট পিটিশনে বলা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের খনি থেকে কয়লা ভারতীয় বন্দরে আনা হবে এবং সেই কয়লা...