রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি দল রাত থেকে নামাজগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।তথ্য অনুযায়ী, এক মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করবে।পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর...

মনোহরদীতে শহিদ জুলাই দিবস পালিত, শহিদদের আত্মত্যাগের আদর্শ ধারণের আহ্বান

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ জুলাই দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস: ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নানা চক্রান্ত ও দফায় দফায় উত্তেজনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল দিনাজপুর সদরের রাজবাটী আল-ফালাহ আ'ম উন্নয়ন সংস্থা (আফাআউস)।গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সংস্থাটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে নাম প্রকাশ করা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এবং গাওসুল আযম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস তহমিনা আক্তার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সভাপতি: মোঃ আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম সদস্য সচিব ও নির্বাহী পরিচালক (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা) মোঃ মমতাজুল ইসলাম। কার্যকরী সদস্যবৃন্দ: মোঃ জালাল উদ্দীন, মোঃ মোর্শেদ আলী চৌধুরী, মোছাঃ তুহিনা সুলতানা বেবী, মোছাঃ আফরুজা রুজি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই এই জনকল্যাণমূলক...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এরই ধারাবাহিকতায় বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ফোন এবং ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী টিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একই এলাকার আফাজের মেয়ে ও মো. নাদের আলীর স্ত্রী মোসা. রোকসানা (৩৮)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম হেরোইন এবং ৬টি...

মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম

জুলাই ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ বর্ষা মৌসুমের কখনো রিমঝিম বৃষ্টি, আবার কখনো মাথার ওপর খাঁ খাঁ করা প্রখর রোদ।প্রকৃতির এই রোদ-বৃষ্টির লুকোচুরি খেলাকে একপাশে সরিয়ে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।মাঠজুড়ে এখন শুধু চারা রোপণের ধুম।সময়মতো আবাদ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কাটছে কৃষকদের নিরলস পরিশ্রমের সময়।উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে দেখা গেলো এক অনবদ্য দৃশ্য।চারদিকে থৈ থৈ করছে পানি, আর সেই পানিতে নেমেই দলবেঁধে সারিবদ্ধভাবে বীজতলা থেকে চারা তুলছেন এবং মূল জমিতে রোপণ করছেন কৃষকেরা। কোথাও পরিবারের সব সদস্য মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আবার কোথাও অতিরিক্ত শ্রমিক নিয়ে চলছে উৎসবমুখর চাষাবাদ।রোদ-বৃষ্টির পালাবদলের মধ্যেও কৃষকদের এই কর্মব্যস্ততায় যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ...

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর

জুলাই ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন  স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।১৫ জুলাই-২০২৬ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নব নির্মিত অডিটোরামে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন।তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার...

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় মনোহরদীতে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, দ্রুত সমাধানে প্রশাসনের উদ্যোগ

জুলাই ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় নরসিংদীর মনোহরদীতে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।জলাবদ্ধতা, সড়ক ভাঙন, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়া ও নদীভাঙনের কারণে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির ফলে মনোহরদী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়া, সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদীভাঙনের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উপজেলা প্রশাসন...

হৃদরোগে আক্রান্ত মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ, সিসিইউতে ভর্তি; সুস্থতার জন্য দোয়া কামনা

জুলাই ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সিসিইউ (CCU)-১-এর ৪ নম্বর কেবিনে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হারুন অর রশিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মনোহরদীসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।তার শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকে হাসপাতালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।চিকিৎসকরা তার শারীরিক...

চর আহাম্মদপুরে পানিনিষ্কাশন নিয়ে উত্তেজনা, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।একই সঙ্গে পানিনিষ্কাশনের উদ্যোগও বাধাগ্রস্ত হওয়ায় শতাধিক পানিবন্দী পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে চর আহাম্মদপুর এলাকার প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে।এ বিষয়ে বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পানি নিষ্কাশনের সম্ভাব্য...

তৃণমূল থেকে হাইকমান্ড—সবার আস্থার ঠিকানা, দুঃসময়ের ছাত্রদলের সাহসী নেতৃত্ব রুয়েল।

জুলাই ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ ঢাকা:- কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তাদের ভাষ্য, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা এবিএম ইজাজুল কবির রুয়েল দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, সততা, সাহস, বিচক্ষণতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।নেতাকর্মীরা বলেন, তিনি একজন মেধাবী, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা। রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে...