বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.খালেদ উজ্জামান।২০ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার সময় মাথায় সার্জিক্যাল ক্যাপ ও হাতে গ্লাভস পরে ক্যাম্পাসের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তিনি।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন,নিজে কাজ করলে শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত হবে।প্রত্যেককেই ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে দায়িত্ব ও যত্নবান হতে হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।
...
সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আইএইচটি প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী...
সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদন শহীদ স্মরনিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাংগুয়েজ, ডিবেট, বিজ্ঞান ও কালচারালের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক মাধ্যমিক পর্যায়ে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব, ও কালচারাল ক্লাব—এই চারটি ক্লাবের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।১৪ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম।এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মোছাঃ জোসনা বেগম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান,মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে।এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০ টাকা ধার্য করা হয়।
এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০ টাকা কম করে দেওয়ার ২,৫০০ টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের...
সেপ্টেম্বর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ সামাজিক সমবেদনা প্রদান, সুন্নতে খাতনা অনুষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।৫ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান।সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।সংগঠনের...
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুভ উদ্বোধন এবং বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মাঝে সরকারি নানা সহায়তা বিতরণ করা হয়েছে।১ সেপ্টেম্বর মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন।সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢেউটিন ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।গত ২৯ আগস্ট শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ আগস্ট) দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি,দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আহমেদ সাদাত।এ সময় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী,বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপুর...