সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষক শুধু পাঠদান নয়, প্রজন্ম গড়ার কারিগর: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আপডেটঃ ১২:৪৫ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ আগস্ট) দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি,দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আহমেদ সাদাত।এ সময় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী,বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং একটি প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজ ও শিক্ষাক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানে শিক্ষক,প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।