বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় “নুরুদ্দিন আখন”

আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ

ভোলা:- ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে ছাত্রদল নেতা মো. নুরুদ্দিন আখনের নামও আলোচনায় উঠে এসেছে।স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততা, দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে নুরুদ্দিন আখন সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।নতুন কমিটিতে যোগ্য ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে মো. নুরুদ্দিন আখন বলেন, “ছাত্রদের অধিকার আদায়, শিক্ষার মান উন্নয়ন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলাই আমার লক্ষ্য।দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব।তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতাও বাড়ছে বলে জানা গেছে।

IPCS News : Dhaka : লিমন চৌধুরী : ভোলা।