মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

আপডেটঃ ৩:০৮ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে সমন্বয় করে কাজ করলে উপজেলার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।জনগণের সেবায় সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সকলের সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় একটি উন্নয়নমুখী ও আধুনিক মনোহরদী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নবাগত ইউএনওর সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় তারা উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।