দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল
আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী বাইপাস সড়ক।সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।এতে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক যান চলাচল।এ অবস্থায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনোহরদী পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার উদ্যোগে সড়কটির সাময়িক সংস্কারকাজ করা হয়েছে।প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে বর্তমানে বাইপাস সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা।পৌরসভার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।সড়কটি সংস্কারের পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় পথচারী ও চালকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।তবে স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে বাইপাস সড়কটির স্থায়ী ও পূর্ণাঙ্গ সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মনোহরদী বাইপাস সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছিল।ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছিল।তাদের মতে, সাময়িক সংস্কারের ফলে বর্তমানে চলাচলে স্বস্তি ফিরেছে।
তবে বর্ষা ও অতিরিক্ত যানবাহনের চাপে সংস্কার করা অংশগুলো আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।তাই সড়কটির টেকসই সমাধানের জন্য দ্রুত স্থায়ী সংস্কারকাজ বাস্তবায়ন করা প্রয়োজন।পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে আপাতত সড়কটির সাময়িক সংস্কার করা হয়েছে।
পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

