শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

আপডেটঃ ২:৪৯ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মতিহার ও বেলপুকুর থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম পিন্টু (৩৯), সাতবাড়িয়া এলাকার মো. রানা (৪৪) এবং বেলপুকুর থানার চক জামিরা এলাকার মো. রাতুল হোসেন (২২)।তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে শহিদুল ইসলাম পিন্টু এবং সাতবাড়িয়া এলাকা থেকে রানাকে আটক করা হয়।

এছাড়া ২৫ জুন রাতে বেলপুকুর থানার ভাংগা এলাকা থেকে রাতুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।