রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে।ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে।আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে।তাই আপনাদের সাবধান থাকতে হবে।বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামীলীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাস কুপও খনন করে নাই।আমরা বিদেশি কোম্পানির সাথে যুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাস কুপ খনন করবো।যাতে করে আমরা আরো বিদ্যুৎ উৎপাদন করতে পারি।
তাছাড়া জ্বালানি সংকটে...
সেপ্টেম্বর ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য মোনোড্রিল ও দুটি মোটরসাইকেলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে কয়েকজন মাদককারবারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।
পরে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই তাসেম আলীসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেন অনিককে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৩৬০ বোতল মোনোড্রিল...