মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী মৌজায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একই সঙ্গে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী (৪৩) বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জামাল মিয়া (৩৯), সরাফত (৪০), কাঞ্চন মিয়া (৬০), আরমান মিয়া (২৬), কাইয়ুম মোল্লা (৪৫) ও কাউছার (৫৩)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে জামাল মিয়া ও সরাফতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও এলাকায় এবং অন্যদের ঠিকানা মনোহরদীর উত্তর নারান্দী বলে অভিযোগে উল্লেখ...
আগস্ট ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে মাসুদ (২০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।দণ্ডপ্রাপ্ত মাসুদ শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের কফিল উদ্দিনের ছেলে।জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাবমহল এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ায় নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
এ সময় মাসুদকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতির কারণে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।দৈনিক চার থেকে পাঁচবার, এমনকি কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য।স্থানীয়দের অভিযোগ, কিছু কিছু এলাকায় দিনে ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না।বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান গুলোর দেয়া তথ্য অনুযায়ী, জেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।নেসকো-২ (বাণিজ্যিক ও শিল্প এলাকা): যেখানে প্রতিদিনের চাহিদা ২৮ মেগাওয়াট, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৮ থেকে ২০ মেগাওয়াট।
নেসকো-১: ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বনিম্ন ১৬.৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেছে।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (৫টি উপজেলা): ১২০ থেকে ১৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ৮০ থেকে...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদন উপজেলা সদরের সাথে দুটি ইউনিয়নের পাহাড়পুর এপ্রোচ ভেঙ্গে যাওয়ায় শত শত লোকের যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লোকজন বিপাকে পড়েছে।বুধবার দুপুরে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের এপ্রোচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয়দের ভাষ্, মতে তিয়শ্রী ইউনিয়ন পাহাড়পুর ও ফতেপুর ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক।
প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন।কৃষি প্রধান এই দুই ইউনিয়নের লোকজন বিভিন্ন মালামাল নিয়ে এ পথে যাতায়াত করে।আজ থেকে এ পথে যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় লোকজনের...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে।পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ও নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়।
নিলয়ের কাছ থেকেও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নবাগত ইউএনও।এ সময় উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।এর ফলে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।আকস্মিক এই ধর্মঘটে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, গ্রেপ্তার করা শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে।এছাড়া তাকে নির্যাতনের অভিযোগে পুলিশের সিআইডি পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে তাৎক্ষণিক...