মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম।মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় শ্রমিকদের তিন দফা মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।
সভা শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দাবিই...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
ভোলা:- ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে ছাত্রদল নেতা মো. নুরুদ্দিন আখনের নামও আলোচনায় উঠে এসেছে।স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততা, দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে নুরুদ্দিন আখন সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।নতুন কমিটিতে যোগ্য ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে মো. নুরুদ্দিন আখন বলেন, “ছাত্রদের অধিকার আদায়, শিক্ষার মান উন্নয়ন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলাই আমার লক্ষ্য।দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব।তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রদলের...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়া বিভিন্ন...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী বাইপাস সড়ক।সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।এতে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক যান চলাচল।এ অবস্থায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনোহরদী পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার উদ্যোগে সড়কটির সাময়িক সংস্কারকাজ করা হয়েছে।প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে বর্তমানে বাইপাস সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা।পৌরসভার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।সড়কটি সংস্কারের পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় পথচারী ও চালকেরাও সন্তোষ প্রকাশ...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
সাপে কামড়ের আধুনিক চিকিৎসার প্রতি দিনাজপুরের বোচাগঞ্জে মানুষের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে মোট ২৯ জন সাপে কাটা রোগী ভর্তি হন।চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, এর মধ্যে চারজন বিষধর গখরা (কোবরা) সাপের কামড়ে আক্রান্ত ছিলেন।জাতীয় চিকিৎসা প্রটোকল অনুসরণ করে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সব রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ গত ৫ আগস্ট বোচাগঞ্জ উপজেলার সাদিয়া আক্তার (১৭) নামে এক তরুণী সাপের কামড়ে আক্রান্ত হন।স্বজনরা তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।প্রাথমিক পরীক্ষা ও বিষক্রিয়ার...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে।এ বছর এই বোর্ডের অধীনে পাসের হার নেমে এসেছে ৫৮.০৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৭.০৩ শতাংশ।বোর্ড সূত্রে জানা গেছে, এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেন।এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।লিঙ্গভিত্তিক ফলাফলে গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।
এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন এবং ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন।সার্বিক পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি লক্ষ করা গেছে; মেয়েদের পাসের হার যেখানে ৬৩.০১ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ।চলতি বছরের ফলাফলে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সেও পরিবর্তন...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।শুভেচ্ছা বার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস।একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।জ্ঞান,...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই দায়িত্ব পালনরত সিআইডির এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, সজোরে চড় মরা এবং হত্যার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।মামলাটিতে মজিবর রহমান ছাড়াও আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার কাজে কোতোয়ালী থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান।রাত ৯টা ৩৮ মিনিটের দিকে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)...
আগস্ট ০৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু সম্পর্কে ফুফাত ভাই।নিহত নাবিল মনেহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ।
এর একপর্যায়ে নির্জন সড়কটির একটি ডোবায় পড়ে যায় নাবিল।তাকে টেনে তুলতে গিয়ে তাওহীদও ডোবায় ডুবে যায়।কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে তাকে টেনে তুলার সময় দেখা যায় তার হাতে...
আগস্ট ০৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলা শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ৪টি দোকান ও ৪টি বাসাসহ আনুমানিক ৫/৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে বড় বাজার এলাকার সুচিত্রা স্টোর নামক প্লাস্টিকের খেলনা ও কসমেটিক্স এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু কর।
আগুন ভয়াবহ আকার ধারন করায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে একে একে আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রাণহানি ও সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন...