বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক ৩ ভুয়া পুলিশ আটক

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী জেলার তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়া নামক স্থান হতে গত ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ০৮:০৫ টায় ৩ জন ভূয়া পুলিশকে আটক করেছে রাজশাহী জেলার তানোর থানা পুলিশ।আটককৃত হলো অভিযুক্তরা হলো মো: রাকিব হোসেন (৩০), মো: তৌহিদুল ইসলাম (২৫), মো: মুন্না সরকার (২৩)।মো: রাকিব হোসেন রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের মো: আসাদুলের পুত্র।মো: তৌহিদুর ইসলাম এবং মো: মুন্না সরকার যথাক্রমে একই জেলার একই থানার আড়াদিঘীর মো: মোফাজ্জলের পুত্র এবং দেবীপুরের মো: মহসিনের পুত্র।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহীর তানোর থানাধীন মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো: মোজাহারুল ইসলামের নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত ০৭.২০ টায় একটি আভিযানিক দল তাদের অধিক্ষেত্রের মধ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে...

দিনাজপুর রেলওয়ে স্টেশনে ওপেন হাউজ ডে সম্মানিত যাত্রী সাধারণদের নিয়ে জন-সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সম্মানিত যাত্রী সাধারণদের নিয়ে জনসচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেন দিনাজপুর রেলওয়ে থানা (জি আর পি) পুলিশ, আলোচনা সভায় ট্রেনে ওঠানামা অজ্ঞাত ব্যক্তিদের কাছে থেকে কনো কিছু না খাওয়া ট্রেনের ভিতর সন্দেহ ভাজন ব্যক্তি দেখলে গতিবিধি লক্ষ্য করা সন্দেহ হলে নির্দিষ্ট নাম্বারে ফোনে জানিয়ে দেওয়াসহ গুরত্বপূর্ণ মোবাইল নাম্বার যাত্রী সাধারণ এর নিকট সরবরাহ করা।সম্মানিত যাত্রী সাধারণ উন্মুক্ত আলোচনায় তাদের মতামত ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন বিট পুলিশ বিট নং-০১ (পীরগঞ্জ রেলওয়ে স্টেশন ) দিনাজপুর রেলওয়ে থানা, সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সদস্যগণ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান, স্টেশন মাস্টার ফারহানা...

রাজশাহী যুবলীগের নেতৃত্ব চান প্রধান-মন্ত্রীকে হুমকিদাতার ছেলে

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে সাধারণ সম্পাদকের পদে চেয়েছেন,বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খূনী কর্নেল ফারুকের ফ্রীডম পাটির প্রার্থী হিসাবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দুইবার নির্বাচন করা অ্যাডভোকেট হাবিবের ছেলেসৈকত এবার জেলা যুবলীগের সম্পাদক হতে চাইছেন।এই সৈকতের পিতা হাবিবের বিরুদ্ধে ফ্রিডম পার্টির নেতা কর্নেল ফারুকের উপস্থিতিতে শেখ হাসিনাকে কুড়াল দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।এনিয়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগ ও এর অংগসমূহের নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখাদিয়েছে।আওয়ামী লীগের নেতারা বলছেন, আমরা ফ্রিডম পার্টির সঙ্গে জীবনবাজি রেখে লড়াই করেছি। সৈকত এবার জেলা যুবলীগের সম্পাদক হতে চাইছেন।মনে হচ্ছে খন্দকার মোশতাকের প্রেতাত্মারা আবারও ফিরে আসছে।এরা যেন সংগঠনে আসতে না পারে এজন্য হাইকমান্ডের...

মালিকের অনুমতি ছাড়াই কৃষি জমিতে জোরপূর্বক পুকুর খনন, বিপাকে কৃষক

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে অবাধে চলছে পুকুর খনন।এতে বিপাকে স্থানীয় কৃষকরা।বিশেষ করে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড় কাজুপাড়া হোসেনের বটতলার বিলে সরকারের আদেশ-নিষেধ অমান্য করেই প্রায় ৬০ বিঘা কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছেন বাগমারা উপজেলার প্রভাবশালী আবদুল লতিফ।জমির মালিকদের অনেকের অনুমতি ছাড়াই একরকম জোরপূর্বক পুকুর খনন করা হচ্ছে।কৃষকদের বাধ্য ও সরকারি নিষেধাজ্ঞা না মেনে গত কয়েকদিন ধরে লতিফ ৬০ বিঘা কৃষি জমি ধ্বংস করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন।এ নিয়ে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না।এদিকে স্থানীয় প্রশাসনের কোন নজর বা দৃষ্টি নেয়।এছাড়াও এই পুকুর খননের মাটি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়।প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত পর্যন্ত কয়েকটি...

রামেকে সর্বোচ্চ ডেঙ্গু রোগী

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৭, যা এ মৌসুমের সর্বোচ্চ।এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে দুইজন ডেঙ্গু রোগী মারা গেছেন।এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, বুধবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন।তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।তিনি ঢাকা থেকে এসেছিলেন।ওই সকালেই ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন।তাঁর বাড়ি নেত্রকোনায়।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়া এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিচালক...

বীর মুক্তিযুদ্ধা সাগারাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফল: ডি জে রাজশাহী চ্যাম্পিয়ন

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শকে ভরপুর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেষ হলো দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা সাগারাম মাঝি স্মৃতি ফুটবল টুনামেন্ট।গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) নক-আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডি, জে রাজশাহী ২-০ গোলে সফররত আদিবাসী এফ সি ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের পক্ষে শান্ত ও গাব্রিয়েন ১টি করে গোল করেন।এই টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মান্ড টুডু, প্লেয়ার অব দ্যা ম্যাচ গাব্রিয়েন ও রাফায়েল সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়।দিনের অন্য খেলা গুলিতে ডি, কে একাদশ ২-০ গোলে উত্তরবঙ্গ, ডি, জে রাজশাহী ৩-০ গোলে আসারু একাদশ, প্রচেষ্টা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে পাহাড়িয়া, আদিবাসী এফ সি ঢাকা ১-০ গোলে আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাবকে হারায়। বিকেলে সেমিতে ডি,জে রাজশাহী ২-০ গোলে ডি,কে বাবুলডাংকে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৮ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

কোল্ড স্টোরেজে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।এ ঘটনায়  আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।গ্রেফতাকৃত আসামিরা হলেন, মো: আ: জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), মো: কামরুল ইসলাম (৪০), মো: ইকতিয়ার বিশ্বাস (৪২), জাকির গাজী (৫৬), জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কাদের শেখ একই এলাকার আ: কামাল শেখের ছেলে।কামরুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে, ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে।জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা গাজীর ছেলে।তারা সকলেই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামে বসবাস...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ০৮ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৯/০৯/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে গ্রেফতার করেছ। যার মধ্যে ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০ বোতল ফেন্সিডিল এবং ২০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...