মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তানোরে স্ত্রী-পুত্রকে ছুরিকাঘাতে হত্যা

আপডেটঃ ১০:৪৪ পূর্বাহ্ণ | আগস্ট ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর তানোর উপজেলা এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী ও পুত্রকে হত্যা করেছে আলিউল (৩০) নামের এক যুবক।পরে এলাকার মানুষ তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।গত শনিবার (২৬ আগষ্ট) বিকেলে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার পাঁচন্দর এলাকায়।নিহত স্ত্রীর নাম নিপা খাতুন (২৬) ও পুত্র নুর মোহাম্মদ (৭)।নিপা মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর এলাকার আব্দুর রহিমের কন্যা।তার ঘাতক স্বামীর আলিউল পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার মৃত সিদ্দিকের পুত্র।তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও পুত্রের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন।দুই লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ চলে আসছিলো।এরই জের ধরে স্ত্রী নিপা তার পুত্র নুরকে নিয়ে পাঁচন্দর মহল্লায় বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলো।এরই সুত্র ধরে স্বামী আলীউল শনিবার বিকেলে ধারালো ছুরি হাতে শ্বশুর বাড়িতে প্রেবেশ করে স্ত্রী ও পুত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।