মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তমঞ্চ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।এ মেলায় প্রাণী নিয়ে আসা কামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঃ হাবিবুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিন ইকবাল প্রমুখ।এসব প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের গবাদি পশু যেমন, গাভী বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়াঁ, মুরগি, হাঁসের বাচ্চা, কবুতর, সৌখিন পাখি এবং পোষা প্রাণী স্থান পায়।অনুষ্ঠান শেষে কামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল ও সহযোগিতায়...

মনোহরদীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত:

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ মনোহরদী:- প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতি পাদ্যে নরসিংদী জেলার মনোহরদীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল,ডি,ডি পি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সেবা সপ্তাহ ও দিন ব্যাপী প্রাণী প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ই এপ্রিল ২০২৪) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মনোহরদী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিন ব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।অতিথি বৃন্দ প্রদর্শনীর ৫০টি স্টল ও আগত, ৫০০ খামারীদের পালন করা উন্নত জাতের গৃহ পালিত গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর, ও দৃষ্টি নন্দন পাখি পরিদর্শন করেন।ও প্রান্তিক খামারীদের সাথে কুশল বিনিময় করেন।পরে মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব...

বাস্তবায়ন হয়নি খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

এপ্রিল ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ধানের জেলা দিনাজপুরে এখনো কার্যকর হয়নি চালের বস্তায়, ধানের জাত ও মিলগেটের দাম লেখার বিষয়ে, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা।১৪ এপ্রিল থেকে এটি কার্যকরের কথা থাকলেও বাজারে যেসব চাল বিক্রি হচ্ছে তাতে লেখা নেই ধানের জাত ও মিলগেটের দাম।দিনাজপুর খাদ্য বিভাগের কর্মকর্তারা সরকারি পরিপত্র অনুযায়ী এটি বাস্তবায়ন করার কথা বললেও মিল মালিকরা বলছেন-চাল উৎপাদনের নতুন মৌসুম শুরু না হওয়া পর্যন্ত এটি পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়।বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের আগে চালের বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিলগেটের দাম এবং ধান বা চালের জাত উল্লেখ করার নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়।বস্তার উপর উল্লেখিত এসব তথ্য ১৪ এপ্রিল থেকে পুরোপুরি কার্যকরের নির্দেশনা...

সৈয়দপুর কারখানায় আসন বিহীন দুটি কোচ তৈরী

এপ্রিল ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঈদ উপলক্ষে ট্রেনে আসনবিহীন যাত্রীদের জন্য দুটি কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে।কোচের ভেতরে দুই পাশে ৮০ জনের বসার ব্যবস্থা রয়েছে।আর মাঝখানের প্রশস্ত জায়গায় ১৪১ জন আসনবিহীন যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন।দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে।এই কোচ দুইটি পার্বতীপুর-জয়দেবপুর রুটের ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হবে।আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে বাড়ি ফিরবে লাখো মানুষ।ঈদ উপলক্ষ্যে নিয়মিত ট্রেনের সঙ্গে প্রয়োজন হবে বাড়তি দুই শতাধিক কোচ। বাড়তি বগির জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে নষ্ট ও চলাচল অযোগ্য কোচ গুলোকে সচল করে তুলেছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। ইতোমধ্যে প্রস্তুত হওয়া ৮০টি ব্রডগেজ...

মনোহরদীতে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন-শিল্পমন্ত্রী

এপ্রিল ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার, মনোহরদী উপজেলায় ৭ শত, অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এড, নুরুল মজিদ মাহমুদ, হুমায়ুন এম পি।শিল্পমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।৫ই মার্চ রোজ শুক্রবার মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে, উপজেলা বিভিন্ন ইউনিয়নের অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মনজুরুল মজিদ মাহমুদ সাদী (কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য)  মোঃ আমিনুর রশিদ সুজন পৌর মেয়র মনোহরদী উপজেলা।আবুল কাসেম ভুইয়্যা (অফিসার ইনচার্জ মনোহরদী থানা। বাবু প্রিয়াশিষ রায় (সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ) নজরুল...

মদনে নাব্যতা হারিয়ে নদী এখন চাষের জমি।

মার্চ ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল বিল।বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলি ও বালি মাটি জমে ভরাটের কারণে দখল দূষণ ও নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে রয়েছে এসব নদী।বর্তমানে খননের অভাবে মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে মুছে যাওয়া অবস্থায় রয়েছে এসব নদী।নেত্রকোনা মদন উপজেলায় প্রায় ১৪ টি নদী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মগড়া নদী থেকে বর্নী নদী ফতেপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের পিছন দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়ন তিয়শ্রী বাজার হয়ে নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের পিছন দিয়ে বাসুঁঁরী বাজারের সামনে দিয়ে প্রায়-২০ কিলোমিটার নদী প্রবাহিত হয়ে পাশের উপজেলা কেন্দুয়া কৈজানি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ ছাড়াও এ উপজেলায় ঘন্টাপতি ও ধলাই নদী...

মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক

মার্চ ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নৈতিকতা এবং  মূল্যবোধের অবক্ষয় বর্তমানে সোস্যাল মিডিয়াতেও সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।মানুষ 'সামাজিক জীব' একথা আমরা বলে থাকি।কিন্তু আমি বলবো যে--মানুষ হিংসুটে জীব।মানুষদের ভুলে গেলে চলবে না।সব মানুষেরই তো 'কোনো না কোনো কর্মের' চাহিদা কিংবা কর্মের পরিধি বিস্তারের প্রয়োজন আছে।মানুষের কাছ থেকেই মানুষরা সব সময় সেই গুলোকে প্রত্যাশা করে।প্রত্যেক সমাজে তার সদস্যদের আচরণ পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতি থাকে।নীতিহীন সমাজ হয় উচ্ছৃঙ্খল, বিভ্রান্তিকর ও অনিশ্চিত''।তাইতো দেখা যাচ্ছে-সমাজের সঙ্গে সেস্যাল মিডিয়াতে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়।মানুষদের মধ্যেই-"রুচিহীন চিন্তা ভাবনা" বাজে মন্তব্য এবং গালিগালাজের মতো নানান অনাকাঙ্ক্ষিত পরিবর্তন।নষ্ট হচ্ছে পবিত্র সম্পর্ক গুলো।চাওয়া-পাওয়ার ব্যবধান হয়ে যাচ্ছে অনেক বেশি।ফলে...

পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিটের জন্য ১৫ লাখ সাবস্ক্রাইবার

মার্চ ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ।বিক্রির প্রথমদিনের শুরুতেই আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চল রেলের ১১ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে।রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার  এই তথ্য জানান।তিনি বলেন, ২৪ মার্চ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে।পশ্চিমাঞ্চলের ট্রেন গুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল।সর্বশেষ সাড়ে ১০টায় যে তথ্য পেয়েছি তাতে ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে।এই ১১ হাজার টিকিট নেওয়ার জন্য সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে।তিনি আরও বলেন, এদিন ৩ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে।এ বছর  ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে।ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে।এবার...

দৈনিক আই পি সি এস পত্রিকা পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- গুরুত্বপূর্ণ মামলার তথ্য, রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা কর্তব্য, নিষ্ঠা, সততা, ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয়, অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ ২০২৪ এ, মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক এর জন্য চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কাসেম ভূঁইয়াকে দৈনিক আই পি সি এস পত্রিকা পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।  IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা পুলিশ

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড় থেকে এক স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।উদ্ধারকৃত স্মৃতি হারানো যুবক মো: রাহুল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুর থানার কচুকুড়ি গ্রামের মো: আনোয়ারের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় বেলপুকুর থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো।এসময় তারা দেখতে পায় বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড়ে ফাঁকা মাঠে এক ব্যক্তি সাইকেল রেখে বসে আছে।এত রাতে এ অবস্থায় বসে থাকে দেখে থানা পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছু বলে না।তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ সেই যুবকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তার...