মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর গাছে গাছে জাত ও মানভেদে ইতিমধ্যে আম পরিপক্ক হয়ে উঠছে।গাছ থেকে অপরিপক্ক আম পেড়ে যাতে বাজারজাত করতে না পারে তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।রোববার (১২ মে) দুপুরে রাজশাহী জেলার সংশ্লিষ্ঠ অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আম চাষী, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে এ সময়সীমা নির্ধারণ করে দেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।সময়সীমা অনুযায়ী, জাতভেদে গুটি আম ১৫ মে, গোপালভোগ, রানি পছন্দ বা লাখনা ২৫ মে, খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালী ও ফজলি ১৫ জুন, বারি-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি ২০ আগস্ট।এছাড়া কাটিমন, বারি-১১ পরিপক্ক সাপেক্ষে সারাবছর আম সংগ্রমের সময়সীমার কথা জানানো হয়েছে।
কৃষি...
মে ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ও দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)থর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) ২০২৪ পালিত হয়েছে।৭ই মে মঙ্গলবার (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা ও (আই.ই.বি)থর পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, উৎসব র্যালি শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায়(আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌ: মো. মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ : মো....
মে ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- ‘বাঁচিয়ে রাখি মানবতা’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৮মে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।গত বুধবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, অসহায় আর্তপীড়িত মানুষের পাশে রেডক্রিসেন্ট সব সময় আছে।যেকোন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকান্ড, ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধবিগ্রহে মানুষের পাশে থাকে এ সংস্থাটি।রেডক্রিসেন্ট গৌরবাজ¦ল ভূমিকা রয়েছে।এর কার্যক্রমকে মর্যাদা দেয়।
কিশোর-কিশোরীদের রেডক্রিসেন্টের কার্যক্রমে...
মে ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- নাটোর জেলার সিংড়া থানা এলাকার পথ হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি'র মতিহার থানা পুলিশ।তারা ঢাকায় মামার বাড়ি যাওয়ার জন্য ভুল করে রাজশাহীর বাসে ওঠে তালাইমারী মোড়ে এসে হারিয়ে যায়।শিশু দুইটির নাম জুবাইদার আকাতার লিমা ওরফে আমেনা খাতুন (৯) ও মোহনা (৮)।আমেনা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামের সেন্টু মিয়ার মেয়ে ও মোহনা সিংড়া থানার হাট সিংড়া এলাকার উত্তম কুমারের মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ ভোরে মতিহার থানাধীন তালাইমারি মোড়ে নাবিল মসজিদে মুসুল্লিগণ ফজরের নামাজে সময় দেখেন মসজিদের বারান্দায় দুটি মেয়ে শিশু ঘুমিয়ে আছে। মুসুল্লিগণ তাদের ঘুম থেকে ডেকে তোলেন এবং নাম ঠিকানা জিজ্ঞাসা করেন।তখন শিশু দুটি এলোমেল উত্তর দেয়।
মেয়ে শিশু...
এপ্রিল ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- তাপমাত্রা ধারন করার ক্ষমতা হারিয়েছে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ লাইন ফলেনবেঁকে যাচ্ছে রেলের পাত।অন্যদিকে ট্রেন চলাচল সচল রাখতে, অনেক রেললাইনের স্লিপারে নাট-বল্টু নেই, আবার কোথাও ক্লিপ নেই কিংবা ক্লিপের পরিবর্তে সুতো পেঁচিয়ে রাখা হয়েছে, যাতে নাট খুলে না পড়ে।এ ছাড়া চুরি হয়ে গেছে ফিশপ্লেট।অন্যদিকে কাঠের তৈরি পুরোনো লাইন গুলোতে পচে গেছে স্লিপার।ফলে পুরো রেললাইন হয়ে গেছে নড়বড়ে।রেললাইনে এ ধরনের নানা সমস্যায় ক্ষত-বিক্ষত সারাদেশের রেল লাইন।বছরের অন্য সময় জোড়াতালি দিয়ে রেললাইন গুলো চালানো গেলেও গ্রীষ্মে প্রচন্ড তাপাদহে (এপ্রিল থেকে জুনে মাসে) বাঁধে বিপত্তি।এ সময় তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে গিয়ে ঘটে দুর্ঘটনা রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের পাতের স্বাভাবিক তাপমাত্রা গ্রহণের সক্ষমতা ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এর...
এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জীর্ণ রেল সেতু দিয়ে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।কোথাও সেতুর দুপাশের মাটি সরে গেছে।আবার কিছু সেতুর নাট-বল্টু, স্লিপার, ক্লিপ-হুক কিংবা ফিশপ্লেটও নড়বড়ে।এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কোনো ব্রিজ এলাকায় ৫ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চালাতে হচ্ছে।জোড়াতালি দিয়ে মেরামত করায় ঝুঁকির যাত্রায় বিভিন্ন সময় সেতু ভেঙে ট্রেন দুর্ঘটনায় যাত্রী হতাহতসহ রেল সম্পদও নষ্ট হচ্ছে।ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো রাজস্ব খাত থেকে মাঝেমধ্যে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।প্রয়োজন নতুন করে ব্রিজ নির্মাণ।সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ৯০ শতাংশ রেল ব্রিজই ব্রিটিশ আমলে নির্মিত।অধিকাংশেরই মেয়াদ শেষ।শত বছর পুরোনো ঝুঁকির এসব ব্রিজ দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অসম চেষ্টা।ফলে উনিশ থেকে বিশ হলেই ট্রেন লাইনচ্যুতিসহ দুর্ঘটনা...
এপ্রিল ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের আয় বর্ধক কাজে সংযুক্তকরণের লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।(২৬ এপ্রিল) শুক্রবার সকালে নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মদন দক্ষিণপাড়া আদর্শগ্রামের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম মদন থানা ওসি(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা অমিত শাহ, ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম...
এপ্রিল ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-দেশে বিরাজমান অসহনীয় তাপমাত্রা যখন ৪০° ডিঃসেঃ উপরে,লু হাওয়ায় প্রান কূল ওষ্ঠাগত,হিটস্ট্রোকে মারা যাচ্ছে মানুষসহ প্রানীকূল,একটু স্বস্থির জন্য সবাই আশ্রয় নিচ্ছে ছায়ায়,যার কারনে সরকার সারাদেশে হিট এ্যালার্ট জারি করে বন্ধ ঘোষনা করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান, তখন রেলের ইণ্জিনিয়ার বিভাগের ওয়েম্যানরা এসবের মধ্যে কাজ করছেন খোলা আকাশের নীচে উত্ততপ্ত রেল লাইনের উপর।ট্রেন চলাচলের জন্য প্রাথমিক গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন ওয়েম্যানরা।রেল লাইন সচল না থাকলে কোন ভাবেই ট্রেনের চাকা ঘুরবে না।তাই এদের শীত,বর্ষা,এমন কী গ্রীষ্মের উত্তপ্ত তাপ উপেক্ষা করে নিয়মিত কাজ করে থাকে তারা।বৃটিশ আমলে প্রথম রেল লাইন নির্মানের সময়, বৃটিশরা গ্রামের পর গ্রামের সকল প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষদের বন্দি করে শেকল পরিয়ে রেললাইন স্থাপনের কাজটি করেন।বৃটিশরা...
এপ্রিল ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রখর রৌদ্রের তীব্র গরমে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে–এ শঙ্কায় ট্রেনের গতি কমানোর নির্দেশনা দিয়েছে বাংদেশ রেলওয়ে কতৃপক্ষ।যেসব সেকশন পুরোনো ও ঝুঁকিপূর্ণ, সেখানে রেললাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি হলে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।সংস্থাটির পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, সারাদেশে নয়, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয়ভাবে গতি কমানো হবে।উর্ধতন উপসহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউআই) রেললাইনের তাপ পরিমাপ করবেন।তাপমাত্রা ঐ এলাকায় ৫০ ডিগ্রির বেশি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ট্রেনের গতি কমানোর নির্দেশ দেবে।একই তথ্য জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলামও।
তাপমাত্রা...
এপ্রিল ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- কৃষি সমৃদ্ধি,এই স্লোগানকে সামনে রেখে পুনা মদনে দান কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন উপলক্ষে গত (১৮এপ্রিল) বিকাল বেলায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের চাইরা হাওরে ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।মদন উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান।গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কৃষকদের নিয়ে একটি মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি...