মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন কুঠুরীকোণা গ্রামে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মদন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কুঠুরীকোণা মডেল খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, শ্রেষ্ঠ উদ্যোক্ত ইয়াছিন মিয়া।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, কুঠুরীকোনা মডেল এর দল ভিত্তিক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আইনুল হক,কামরুল ইসলাম, মেহেদী হাসান, সালাম,জাকির হোসেন,আংগুর...
ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আজ শনিবার ১৭-২-২০২৪ দুপুর ১২ টায় মনোহরদী পৌরসভার হারুরদিয়া ও মাঝি বাড়ি এলাকায় পাওয়ার গ্রিড ও বিসিকের স্থান পরিদর্শন করেন মাননীয় শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।পরিদর্শন কাল সাথে ছিলেন মনোহরদী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান, মনোহরদী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব লায়ন ইঞ্জিনিয়ার এমএস ইকবাল আহমেদ, মনোহরদী পৌরসভার সম্মানিত মেয়র জনাব আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বাবু প্রিয়াশীষ রায়, জনাব মোঃ মারুফ দোস্তগীর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সুমন বর্মন...
ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।উদ্ধারকৃত প্রতিবন্ধীর নাম মোসা: সুফিয়া বেগম বেলি (৫৫)।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেলিপাড়ার মৃত মুসলেম উদ্দিনের স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো।এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন।সংবাদ পেয়ে তারা রাত সাড়ে ৯ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান।তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে...
ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন শাহ মখদুম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (১৬ ফ্রেরুয়ারী) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।উদ্বোধক ছিলেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখমুদা নার্গিস রত্না।খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সভাপতি ডা. এফএমএ জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক রাজশাহী মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুল মান্নান, রাবির সাবেক রেজিস্ট্রার আবদুস সালাম, বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, খেলাঘর...
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- দেশীয় মাছ সংরক্ষণেসুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।এরই ধারাবাহিকতায় মদন উপজেলার মৎস্য খাতের উন্নয়নে বিবেচনা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে কাজ করছে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটি।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান...
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।গতকাল বুধবার (১৪ ফ্রেরুয়ারী) পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন।সকল বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে উপস্থিত বসন্ত।প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্তের আগমনী দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্তবরণ উৎসবের আয়োজন করে রাজশাহী কলেজ।
সকাল ৯ টায় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বর্ণিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।এরপর সকাল ১০টায় শহীদ এএইচএম কামারুজ্জামন ভবন চত্বরে অনুষ্ঠিত হয় বসন্ত কথন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য...
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া এলাকা হতে হারিয়ে যাওয়া ৪ বছর বয়সের একটি শিশুকে ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।শিশুটির নাম মোসা: হাফসা।সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার হায়দার আলীর মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় হাফসা বাড়ি থেকে খেলতে খেলতে হারিয়ে যায়।হাফসার মা আশপাশ এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন।হাফসাকে কোথাও না পেয়ে নিকটবর্তী শাহমখদুম থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন।শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন থানার সকল টহল টিমকে টিমকে নিখোঁজ শিশু হাফসাকে দ্রুত উদ্ধারের নির্দেশনা প্রদান করেন।
এরপর থানার টহল টিমগুলো থানার এলাকার...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশ স্বাধীনের পর থেকেই অবহেলিত রেলের সেবার মান বাড়াতে ফি বছরই উন্নয়ন বরাদ্দ বেড়েছেই।গত পাঁচ বছরে এ খাতে উন্নয়নে খরচ হয়েছে ৩১ হাজার কোটি টাকা।বিপুল অংকের বিনিয়োগের পরও লাইনের ঝুঁকি বিবেচনায় কমানো হয়েছে ট্রেনের গতি। শুধু তাই নয়, মেয়াদোত্তীর্ণ আর ফিটনেসবিহীন ইঞ্জিন দিয়েই চলছে যাত্রী পরিবহন।এছাড়া ৭০ শতাংশ রেল সেতুও ঝুঁকিপূর্ণ।গত ১০ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।যা ছাড়িয়েছে পদ্মা সেতুকেও।বিপুল বিনিয়োগের পরও দশ বছরে রেলের লোকসান সাড়ে সাত হাজার কোটি টাকা।অথচ এখনও ৮০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর ৬৩ ভাগ ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়েই চলছে ট্রেন।বিপুল পরিমানে বিনিয়োগের পরও ট্রেনের গতিও বাড়েনি একটুও।বরং অনেক রুটেই কমেছে ট্রেনের গতি।কোথাও কোথাও চালকদের ধীর গতিতে ট্রেন চালানোর নোটিশও দেয়া...
ফেব্রুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।দুঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭-৮ জন।তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।ঘাতক বিআরটিসির বাস পুলিশ হেফাজতে রয়েছে।দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,...
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে প্রেমিকের জন্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক কিশোরী বিষপান করে আত্মহত্যার চেস্টা করে।৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে রাজশাহীর তানোর থানার ভেতরে এ ঘটনা ঘটে।জানা গেছে, তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই পৌরসভার আসন্ন এসএসসি পরীক্ষার্থী কিশোরীর।প্রেমের টান ২ ফেব্রুয়ারি রাতে আলামিনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী।এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অপহরন অভিযোগ করা হয়।পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে ৪ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে।পরে কিশোরীকে পরিবারের সঙ্গে যেতে পরিবার ও পুলিশ চাপ দিলে কৌশলে বাথরুমে গিয়ে তার সঙ্গে থাকা বিষ পান করে কিশোরী।
বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।সেখানে নিয়ে...