মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর হরিয়াকালি নেত্রকোনা টু আমলতা রাস্তার পাশে বেশ কয়েক বছর ধরে গড়ে উঠেছে কালিদাস ও ভুইঁয়া অটো রাইস মিল।এ মিলের বর্জ্য, কালো ধোয়া, ছাইয়ে ও শব্দ দূষণ দূষিত হচ্ছে পরিবেশ এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ : কালিদাস ও ভুইঁয়া অটো রাইস মিলের বর্জ্য, ছাই, ধোয়া ও শব্দ দূষণে চারপাশের পরিবেশ নষ্ট করছে।যার ফলে মারাত্মক শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন স্থানীয়রা।শিশুরা ও শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।মিলের উড়ে যাওয়া ছাই ও বর্জ্যের কারণে কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ চোখের সমস্যাতেও ভুগছেন এছাড়াও কালিদাস বাবুর মিলের মেশিনটি মেইন রাস্তার পাশে থাকার কারনে মেশিনের বিকট আওয়াজে হচ্ছে শব্দ দূষণ মাঝে মাঝেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
এলাকাবাসী...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- "বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৩ জুন) সকাল ১০টায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলাটি শনিবার ও রবিবার দুই দিন ব্যাপি চলবে।অনুষ্ঠানটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা...