মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেনের টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলওয়ে রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।তিনি বলেন, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেসব যাত্রী অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।রোববার (২৫ জুন) মহাব্যবস্থাপকের সাথে একান্ত আলাপ চারি তায় তিনি একথা বলেন।তিনি বলেন, অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে আগেই।আর ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কাটতে পারছেন যাত্রীরা।যেসব যাত্রী টিকিট কাটতে পারছেন তাদেরকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি বলেন, সকাল থেকে ছেড় গেছে ১০টি ট্রেন।সব ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে।
যথা...
জুন ০৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে “হাওরে মৎস্য সম্পদ: বর্তমান বাস্তবতা ও টেকসই আহরণে করণীয়” বিষয়ের উপর জেলে সম্প্রদায় সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মতবিনিময় সভা ও কর্মশালায় আলোচনা করেন, নেত্রকোণা জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ মৎস্য চাষী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, মৎস্য চাষী ও জেলে সহ বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল...