রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

জুলাই ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায়, নগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া থানা পুলিশ দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে আটক করে।পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানের মাধ্যমে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়টিও আবারও প্রতিফলিত...

দিনাজপুর ট্যাক্সেস বার নির্বাচন: নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, ভুয়া নোটিশের অজুহাতে মনোনয়নপত্র বাতিল এবং গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম।২০ জুলাই ২০২৬  সোমবার দুপুর ২.৩০ মিনিটে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয়ে ঈদগাহ বস্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।​ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৩ই জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার পর গত ০৬/০৭/২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: মেহবুব হাসান চৌধুরী...

​১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

জুলাই ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ।শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা খরচে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।এই আধুনিক ও চোখ ধাঁধানো হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের থাকার সমস্যা দূর করতে দু’টি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, মনোহরদীতে ৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে।অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়বে।তিনি বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই।তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য...

মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নব দিগন্ত ক্লাব, গাংকুলকান্দীর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

মনোহরদীতে বৈশাখী বেলা পার্কে ভাঙচুরের অভিযোগ, ১৫ লাখ টাকা চাঁদা দাবির দাবি; তদন্তে পুলিশ

জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বগারদী চৌরাস্তা এলাকায় অবস্থিত বৈশাখী বেলা লিমিটেড পার্কে ভাঙচুর, লুটপাট এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তবে অভিযুক্তদের একজন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জমির পাওনা আদায়ের দাবি তুলেছেন।পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, নুরুল হক, মজিবুর রহমান, জাকির হোসেন, কবির হোসেন, আলফাজ উদ্দিন, মন্নান মিয়া, আবু তুরাব, নিলয়সহ আরও কয়েকজন ব্যক্তি পার্কের কর্মচারীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করেন।এরপর তারা পার্কের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান, কিছু মালামাল লুট করে নিয়ে যান এবং পার্কের নিরাপত্তা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেন। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার...

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি দল রাত থেকে নামাজগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।তথ্য অনুযায়ী, এক মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করবে।পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর...

মনোহরদীতে শহিদ জুলাই দিবস পালিত, শহিদদের আত্মত্যাগের আদর্শ ধারণের আহ্বান

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ জুলাই দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস: ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নানা চক্রান্ত ও দফায় দফায় উত্তেজনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল দিনাজপুর সদরের রাজবাটী আল-ফালাহ আ'ম উন্নয়ন সংস্থা (আফাআউস)।গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সংস্থাটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে নাম প্রকাশ করা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এবং গাওসুল আযম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস তহমিনা আক্তার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সভাপতি: মোঃ আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম সদস্য সচিব ও নির্বাহী পরিচালক (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা) মোঃ মমতাজুল ইসলাম। কার্যকরী সদস্যবৃন্দ: মোঃ জালাল উদ্দীন, মোঃ মোর্শেদ আলী চৌধুরী, মোছাঃ তুহিনা সুলতানা বেবী, মোছাঃ আফরুজা রুজি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই এই জনকল্যাণমূলক...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এরই ধারাবাহিকতায় বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ফোন এবং ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী টিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একই এলাকার আফাজের মেয়ে ও মো. নাদের আলীর স্ত্রী মোসা. রোকসানা (৩৮)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম হেরোইন এবং ৬টি...