রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযানে ৩১ জন গ্রেপ্তার

জুলাই ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার হওয়া আসামিদের...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জুলাই ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আরও একটি সাফল্য পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। থানা ও ডিবি পুলিশের বাইরে গঠিত এই বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেললাইনের ধারে অবস্থান নিয়ে অভিযান চালায়।এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তাদের...

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে।বিএনপিও এই প্রক্রিয়ায় শুরু থেকে অন্তর্ভুক্ত ছিল।কিন্তু এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অস্বীকার করে বিএনপি যদি আবার সেই পুরনো ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের পথে হাঁটে, তবে রাজপথেই তাদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।পাঁচ কোটি মানুষের রায়ে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত...

জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হাসিনার মতোই হবে: দিনাজপুরে ছাত্র-শিবিরের কড়া হুঁশিয়ারি ও বিশাল বিক্ষোভ

জুলাই ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার উদ্যোগে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের  মডার্ণ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলজুড়ে নেতাকর্মীদের কণ্ঠে ছিল বৈপ্লবিক ও আপসহীন স্লোগান। আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রক্ত দিয়ে কেনা বাংলাদেশ রক্ত দিয়ে রাখবো, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করো করতে হবে এমন নানা স্লোগানে পুরো দিনাজপুর...

জেন-জি বিক্ষোভ ঠেকাতে মুম্বাই পুলিশের নতুন নজরদারি, শিক্ষার্থীদের ফোন ও লাইভ লোকেশন চাওয়ার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ ভারতে চলমান জেন-জি বিক্ষোভে শিক্ষার্থীদের পুনরায় আন্দোলনে অংশগ্রহণ ঠেকাতে নতুন ধরনের নজরদারি কৌশল গ্রহণের অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের বিরুদ্ধে।বিক্ষোভে জড়িত বা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্থানীয় থানা থেকে ফোন করা, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে।এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় পর্যায়ে আন্দোলনকারীদের ওপর সরাসরি যোগাযোগভিত্তিক নজরদারি বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ...

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের রায়, ১৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

জুলাই ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।পাশাপাশি গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়।বৃহস্পতিবার আরএমপি নিউজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে মো. নুর আলম, মো. শামীম, মো. ইমরান, মো. রুবাইয়াদ আহম্মেদ ও আজিমকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। আরিফকে এক দিনের কারাদণ্ড, সাবিউল ইসলাম, মো. আশিক,...

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতের দাবি এনবিআরে অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কেন্দ্র করে অনিয়ম, পক্ষপাতিত্ব ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।নির্বাচন স্থগিত অথবা কর কমিশনারের কার্যালয় থেকে সরিয়ে অন্য কোনো স্থানে আয়োজনের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দিনাজপুর কর অঞ্চলের কর কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।বুধবার ২২ জুলাই সংগঠনটির সদস্য শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এসব তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়। আবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই (শনিবার) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর কমিশনারের কার্যালয়ে দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ এবং একই দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে ফলাফল ঘোষণার কথা রয়েছে।তবে অভিযোগ উঠেছে, ভোটার তালিকা থেকে বিনা কারণে ৩২ জন সদস্যকে বাদ দেওয়া হয়েছে যেন...

মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফল চাষ ও সংরক্ষণে গুরুত্বারোপ

জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।মেলায় দেশীয় ও উন্নত জাতের বিভিন্ন ফলের সমারোহ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি। বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে ফল চাষের বিকল্প নেই।পাশাপাশি উৎপাদিত ফল সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা,...

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও নগদ অর্থ জব্দ

জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশ।অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্র জানায়, গত ২০ জুলাই রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মো. সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫) গ্রেপ্তার করে।এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পাশাপাশি মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা নগদ...

রাজশাহীতে আরএমপি অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার অভিযুক্ত এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয়...