শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ পুলিশের কাছ থেকে জনগণ যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের প্রতিও জনগণের সৌজন্য, শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন।থানায় কোনো নাগরিক সেবা নিতে এলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।এতে পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে...

রাজশাহীতে ৪০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মহানগরীর হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) গ্রামের মৃত আসাদুলের ছেলে মো. শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো. হারুন (৩৬)।এ সময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে লাল্টুর...

নলছিটি দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মাহফিল

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে তাঁর জীবন, আদর্শ ও মানবতার প্রতি অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মাহফিলে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। IPCS News : Dhaka : মো: ফোরকান : নলছিটি। ...

প্রেসক্লাবের সভাপতি, আলহাজ্ব হারুন রশিদ এর উদ্যোগে তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক। স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...

প্রেসক্লাবের সভাপতি, আলহাজ্ব হারুন রশিদ এর উদ্যোগে তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক। স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...

কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ফয়সাল আহমেদ রাজিব।রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।ফেসবুক পোস্টে ফয়সাল আহমেদ রাজিব লেখেন, “কুলিয়ারচর পৌরসভায় কে কে মাদক বিক্রি করে সবাই জানে এবং সন্ধ্যার পর কোন কোন জায়গায় মাদক-জুয়ার আসর বসে এটাও সবাই চিনে। কিন্তু প্রশ্ন হচ্ছে সবকিছু জানার পরও কেনো তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না ? তাহলে কি ধরে নিবো মাদক ব্যবসায়িদের শেল্টার দাতাদের কাছে সবাই পরাজিত? আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে...

চাঁদপুরে ট্রান্সফর্মার চুরির হিড়িক, পিকআপভ্যান সহ মালামাল উদ্ধার, বাঙারি ব্যবসায়ী আটক

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চুরি হওয়া ভেতরের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।শনিবার ২২ আগষ্ট রাত আনুমানিক ১২ টা দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। পরে পিকআপভ্যান ও মালামাল থানায় নেওয়া হয় এ ঘটনায় আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, শনিবার রাতে মতলব উত্তর থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের শুরুতে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে টানা আনোয়ারকে আটক করা হয়।পরে চুরি করা মালামাল একটি পিকআপভ্যানে...

সাতক্ষীরায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা, বিনা ময়নাতদন্তে লাশ দাফন

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে কীটনাশক পানে মিনারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে সকাল ৯টার দিকে বাবার বাড়িতে তিনি কীটনাশক পান করেন।নিহত মিনারা বেগম উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মুন্দিরআটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত প্রায় দুই বছর ধরে মিনারা তার বাবা মুনসুর রহমান মোল্যার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং এর আগে একাধিকবার তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করানো হয়।রোববার সকালে নিজ শোবার ঘরে প্রবেশ করে তিনি কীটনাশক পান করেন।এসময় বিষের গন্ধে ও তার কাশির শব্দে পরিবারের সদস্যরা দ্রুত ঘরে ঢুকে...

দিনাজপুরে জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুস্থিত হয়।জেলা জাসাসের আহবায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ  হুমায়ূন কবীর আনাফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মাহবুবুর হক খান, মোঃ- মাহামুদ হাসানগোলাম মোস্তফা আলাল, মোঃ আল ইমরান, রাজিউর রহমান আমিন, কোরাইশ আক্তার স্মৃতি, পার্বতীপুর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম প্রমূখ। IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর। ...

শিক্ষক শুধু পাঠদান নয়, প্রজন্ম গড়ার কারিগর: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ আগস্ট) দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি,দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আহমেদ সাদাত।এ সময় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী,বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্গাপুর...