শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে এসএসসিতে শীর্ষস্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপির সংবর্ধনা

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।গত ২৯ আগস্ট শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী...

বরিশাল বিশ্ববিদ্যালয়-ভোলা রোড বেহাল, ঝুঁকিতে শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের মানুষ

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে ভোলা রোড পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।সড়কটির করুণ দশার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা।বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় সড়কটির গর্ত ও খানাখন্দ আরও ভয়ংকর হয়ে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।কিছুদিন আগেই এই সড়কের ওই অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অকালমৃত্যু ঘটে।ওই দুর্ঘটনার পর সড়কটি সংস্কারের...

ষড়যন্ত্র ও বেআইনি দখলের প্রতিবাদে মানববন্ধন, পদত্যাগ করলেন প্রধান নির্বাহী

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও মব কালচারের মাধ্যমে কার্যালয় দখলের প্রতিবাদে দিনাজপুরের সদরের রাজবাটীতে আল-ফলাহ্ আম উন্নয়ন সংস্থা’র নব-নির্বাচিত কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি ছিলেন আমিনুল করীম আমু।অল্প কিছুদিন পুর্বে মব করে রাজনৈতিক পরিচয়ে আমুকে সরিয়ে তমিজ উদ্দিনকে অবৈধভাবে সভাপতি করে।সেই অবৈধ কমিটির মেয়াদ শেষ হয় ২১ জুলাই ২০২৬। ষড়যন্ত্রের মাধ্যমে এই চক্রটি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের বাদ দিয়ে প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে।তৈমুল ইসলাম গং স্বৈরশাসক দালাল ফ্যাসিস্ট আমিনুল করিম আমু ও তমিজ উদ্দিন গংদের নিয়ে গঠনতন্ত্র বাদ দিয়ে গোপনে...

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও ও শহরজুড়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।এ সময় থানার সামনের রাস্তায় রাখা দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।এছাড়া শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পুরনো তিন মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ খবর ছড়িয়ে পড়লে ওই রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাক আড় করে ব্যারিকেড দেওয়া হয়।একই সঙ্গে শ্রমিকরা কোতোয়ালি...

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার, হাসুয়া ও ওয়্যারলেস সদৃশ মোবাইল উদ্ধার

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে লোহার ও কাঠের বাটযুক্ত দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোন এবং আরও দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তাররা হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার বাসিন্দা এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)। পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা...

দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না’ স্বাস্থ্য মন্ত্রী, মোঃ সাখাওয়াত হোসেন বকুল

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সততা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব...

গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে কামাল নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) হাফিজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  IPCS News :...

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ এক যুবক আটক।

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে এ অভিযান চালানো হয়।আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রীকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মোঃ মহিবুর রহমানসহ একদল পুলিশ সদস্য। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা।পুলিশ দেখে ওই ব্যক্তি অটোরিকশাসহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে স্থানীয়দের উপস্থিতিতে...

২০০ কোটি টাকার ওভারহোলিং, কবে ফিরবে বড় পুকুরিয়ার ২ নম্বর ইউনিট ?

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি প্রায় ছয় বছর ধরে উৎপাদনের বাইরে রয়েছে।২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরতে পারেনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ২ নম্বর ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।এ জন্য ইউনিটটিতে বড় ধরনের ওভারহোলিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২ নম্বর ইউনিটটি সংস্কার করে পুনরায় চালু করতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে।এর আগে চলতি বছরের মে...

দিনাজপুরে বিএডিসির গুদাম থেকে ৩২৭ টন সার বিক্রির অভিযোগ, আটক স্টোরকিপার

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রায় ৩২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আকতারুল ইসলাম (৩৫) খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে। কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গুদাম থেকে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আসে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল গুদামে অভিযান চালায়।এ সময় আকতারুলকে আটক করা হয়। পুলিশ...