নলছিটি দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মাহফিল
আপডেটঃ ২:০০ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে তাঁর জীবন, আদর্শ ও মানবতার প্রতি অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মাহফিলে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
IPCS News : Dhaka : মো: ফোরকান : নলছিটি।

