শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে উপজেলার শত শত কৃষক কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় উপকরণ পাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রতিপালনে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহার ও সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।শুক্রবার (৩ জুলাই) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালকরা হেলমেট ছাড়া অনিরাপদভাবে চলাচল করছেন।এছাড়া চালকের পাশাপাশি একাধিক সহযাত্রী বহন এবং অনেক ক্ষেত্রে সহযাত্রীর হেলমেট ব্যবহার না করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এসব কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,আগে যারা ক্ষমতায় ছিল তারা খুন, গুম, নির্যাতন ও জুলুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল।কিন্তু জনগণের শক্তির কাছে তারা টিকতে পারেনি।দুর্নীতি ও লুটপাটের কারণে জনরোষের মুখে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।৩ জুলাই শুক্রবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না, আবার আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন তাহলে তার রক্ষা নেই।তাই জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।তিনি আরও বলেন, আগের সরকারের আমলে দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল।
বাংলাদেশে...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাদক নির্মূল এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি দেশের স্বার্থ রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির সাদেক আহম্মদ হারিছ।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ সবার এবং দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।তাই দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত (৩জুলাই) শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।
এ সময় আয়োজনকারীরা বলেন–দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রতিনিধি উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বাংলাদেশ...
জুন ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন দিবাগত রাত আনুমানিক পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে।
এ সময় পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী...
জুন ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শনিবার দুপুরে নগরীর খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন ইমু (৩৭) ও মো. মাসুদ হোসেন নাদু (৩২)।উভয়ের পিতা মৃত শহীদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।পরে তাদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নথিপত্রের নিস্প্রাণ পড়া আর চার দেয়ালের বন্দিদশা ভেঙে কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃতির অমোঘ বার্তা।দেশের হারিয়ে যাওয়া সবুজ ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সুরক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে এক অনন্য ‘গ্রিন লার্নিং’ বিপ্লব।ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আর্থিক সহায়তায় ‘কম্প্রিহেন্সিভ নেচার লার্নিং টু অ্যাক্টিভেট স্কুল চিলড্রেন’ প্রকল্পের আওতায় সম্প্রতি বীরগঞ্জের ঐতিহ্যবাহী সিংড়া জাতীয় উদ্যানে সম্পন্ন হয়েছে ৬ দিনব্যাপী পৃথক ফিল্ড ট্রিপ।
যেখানে বুকভরা কৌতুহল নিয়ে প্রকৃতির সান্নিধ্যে হাজির হয়েছিল ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ জন ক্ষুদে শিক্ষার্থী।ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন, নন্দগাঁও এবং সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মতিহার ও বেলপুকুর থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম পিন্টু (৩৯), সাতবাড়িয়া এলাকার মো. রানা (৪৪) এবং বেলপুকুর থানার চক জামিরা এলাকার মো. রাতুল হোসেন (২২)।তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে শহিদুল ইসলাম পিন্টু এবং সাতবাড়িয়া...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ৭ জন রয়েছেন।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...