রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভিএসডিএ-এর উদ্যোগে চাঁদগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে তারুণ্যের অগ্নি-শপথ

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়ে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দিনাজপুরের তরুণ প্রজন্ম যেন এক নতুন অঙ্গীকার নিল।ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর আয়োজনে এবং চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “ক্লাইমেট ক্যাম্প ২.০”।প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্প জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। (৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার) দিনব্যাপী কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কৌশল, প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ক্যাম্পে উৎসবের আমেজ যোগ করে। বিজয়ীদের...

‘মাদক কে না বলুন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, নিরলস কাজ করে যাচ্ছেন, রামপুর পুলিস তদন্ত কেন্দ্রের ইনচার্জ ‘শফিকুল ইসলাম’

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম একজন দায়িত্বশীল, মানবিক ও জনগণের প্রকৃত বন্ধু।তিনি ২১ এপ্রিল ২০২৫ তারিখে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাঁর নেতৃত্বে এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা হয়েছে।প্রতিটি ঘটনায় তিনি সরাসরি তদারকি করেন এবং জনগণের পাশে দাঁড়ান নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে।ওসি শফিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছেন ‘জিরো টলারেন্স নীতি’। তাঁর নেতৃত্বে ইতোমধ্যে বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা...

সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে সংস্কার ও নিরাপত্তা জোরদারে ছাত্রদলের স্মারকলিপি পেশ

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৫ দফা দাবিনামা উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।ছাত্রদলের দাবি, কলেজে একটি শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যা দীর্ঘদিন ধরেই অনুত্তরিত রয়েছে—তাই এই ১৫ দফা দাবি পূরণ হলে কলেজের একাডেমিক মান, নিরাপত্তা, পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে। দাবিনামায় বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আইডি কার্ড প্রণয়ন করে তা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া ৯০ শতাংশ উপস্থিতি ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার...

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো মেলিসা, বিপর্যস্ত জ্যামাইকা ও হাইতি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্যারিবীয় সাগর পেরিয়ে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মেলিসা। ভয়ংকর এই ঝড়ে এখন পর্যন্ত জ্যামাইকা, হাইতি ও কিউবায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার।অ্যাকুওয়েদারের তথ্যে বলা হয়, মেলিসা সর্বোচ্চ ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে বয়ে গেছে—যা আটলান্টিক অঞ্চলে রেকর্ডকৃত দ্বিতীয় সর্বোচ্চ বেগের ঝড়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান একে জ্যামাইকার ইতিহাসে “শতাব্দীর ভয়াবহতম ঝড়” বলে অভিহিত করেছেন। গত ২৮ অক্টোবর, ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা। ১৯৮৮ সালের পর এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে হাজারো ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ধ্বংস হয়।শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত অ্যাকুওয়েদারের...

বিএনপি-জামায়াত থেকে দূরত্ব নয়, সংস্কারপন্থীদের সঙ্গে ঐক্য চায় এনসিপি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব সৃষ্টি হয়েছে—এমন মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবেন, তাদের সঙ্গে এনসিপির হৃদ্যতা বজায় থাকবে। আর যারা সংস্কারের বিরোধিতা করবেন, তাদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে।”শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী সময় পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হবে, এবং সেই যাত্রায় এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি...

নয় মাস পর খুলল সেন্ট মার্টিন দ্বীপ, পর্যটনে নতুন নিয়মের কড়াকড়ি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণ করতে হলে মানতে হবে সরকারের ১২টি কঠোর নির্দেশনা। এসব শর্ত মেনে চললে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ১২টি নির্দেশনা দিয়েছে, তা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সোজা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, এখন থেকে পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের...

বৃষ্টি হতে পারে আরও দুই দিন, তারপর কমবে তাপমাত্রা

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন আর আগের মতো শক্তিশালী নেই। ভারতের ছত্তিশগড়ে প্রবেশের পর এটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও ঝড়টি দুর্বল হয়ে গেছে, তবুও এর প্রভাব এখনও রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল ছিল। দিনের শুরুটা রোদে ভরা থাকলেও সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে ঘন মেঘ দেখা যায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “রাজধানীর আশপাশে ইতোমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।”আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মন্থার পাশাপাশি আরব সাগরেও...

জুলাই সনদ বাস্তবায়নে চরম বিভক্তি, অনিশ্চয়তায় জাতীয় রাজনীতি

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ফের জটিল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশিত সুপারিশে মতবিরোধ দেখা দিয়েছে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, তাদের দেওয়া নোট অব ডিসেন্ট বা আপত্তিগুলো চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে কমিশনের প্রতি আস্থা কমে যাচ্ছে বলে মনে করছে তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার যমুনায় এক সভায় বলেন, নির্বাচন বানচালের জন্য ভেতর-বাহির উভয় দিক থেকে বড় শক্তি কাজ করছে। তাই ঝড়-ঝঞ্ঝা যাই আসুক, সরকারকে তা অতিক্রম করে নির্বাচন সম্পন্ন করতে হবে।অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, তারা যেসব বিষয়ে একমত ছিলেন না, সেখানে নোট অব ডিসেন্ট যুক্ত...

হিলি স্টেশনে মিথ্যা ঘোষণায় ৫৮০৫ কেজির ভায়াগ্রা চালান বাজেয়াপ্ত ও জরিমানা

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ চায়না ক্লে পাউডার ঘোষণায় ভারত থেকে আমদানি করা ৫ হাজার ৮০৫ কেজি সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা) আটক করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভায়াগ্রা চালান হিসেবে চিহ্নিত।রংপুর কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন হিলি স্থলবন্দরে এই বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।উজালা পেইন্ট নামের আমদানিকারক প্রতিষ্ঠানকে এরইমধ্যে ২ কোটি ৯৪ লাখ টাকা শুল্ক-করসহ জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় চালানটি (ওষুধের কাঁচামাল) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ভ্যাট বিভাগের এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানি করা চায়না ক্লে’র মধ্যে বিশেষ কায়দায় আমদানি হয়েছে ঘোষণা বহির্ভূত ওষুধের কাঁচামাল। তাও...

দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টে রুল জারি

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ত্রুটি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী তানভীর আহমেদ।আদালত নির্দেশনায় বলেছেন, মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও বিয়ারিং প্যাডের মান যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ এই কমিটিতে সড়ক ও জনপথ বিভাগ, রাজউক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড...