রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় পার্টির বিচার করা: এনসিপি আহ্বায়ক

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি এখন প্রকাশ্যে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারা আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে কাজ করছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের গুম, খুন ও দমননীতিকে তারা বৈধতা দিয়েছে। তাই এই দলের বিচার হওয়া উচিত, এবং তা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করবে। তাদের সঙ্গে...

৪ কোটি টাকার প্রকল্পে ঘুষের অভিযোগ, ইউএনও–পিআইও পাল্টাপাল্টি বক্তব্য

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের প্রায় ৪ কোটি টাকার বাস্তবায়নকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এই দ্বন্দ্বে এখন উপজেলা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। চেয়ারম্যানদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা/কাবিটা প্রকল্পে অনুমোদনের আগে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়মের বাইরে ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রতিটি প্রকল্পের জন্য...

নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী নার্স বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।অভিযুক্ত  চিকিৎসকের নাম আহসান হাবিব (২৯)।তাঁর বাড়ি নওগাঁ।তিনি রাজশাহীতেই থাকেন।গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। এমবিবিএস চিকিৎসক আহসান হাবিব ওই প্রতিষ্ঠানটির আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত।বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক আহসান হাবিব তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে তাঁর অভিযোগ।এজাহারের বর্ণনা অনুযায়ী, দুবছর আগে ওই নার্স...

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্টদাতা ফাইজা আটক

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)।সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ...

যথাযথ প্রক্রিয়া ছাড়া উচ্ছেদ ‘সঠিক নয়’: ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান এবং ভবঘুরে-ভাসমানদের উচ্ছেদ অভিযানের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দোকান উচ্ছেদ বা ভবঘুরে সরানো সঠিক সিদ্ধান্ত নয়।” নাসিরের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, “ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপস্থিতি নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পর্যাপ্ত আলোকসজ্জা ও নজরদারি নিশ্চিত করা জরুরি।”ছাত্রদল নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও শক্তিশালী, ভারতের উপকূলে আঘাতের আশঙ্কা

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে।সোমবার রাত ৯টার দিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। আঘাতের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় বায়ুচাপের প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে সতর্কতা...

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান মহাপরিচালক মহোদয়ের

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি ২৭ অক্টোবর সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিচালকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন। সকাল ১০-৩০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম...

রাজশাহীতে ভরদুপুরে গলাথেকে স্বর্নের চেইন ছিনাই

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই...

বিরলে জমি সংক্রান্ত সংবাদকে ঘিরে জামায়াত ও এলাকাবাসীর মানব-বন্ধন

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দীপ্ত টিভির ফেসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে 'জমি দখল' সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও একতরফা সংবাদ প্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এবং ৪নং শহরগ্রাম ইউনিয়ন এলাকাবাসি'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একটি 'লাইভ সংবাদ' পরিবেশন...

টানা সাতদিন পর ফিরলেও মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চলছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দীর্ঘ সাতদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আংশিকভাবে উৎপাদনে ফিরলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।গত রবিবার দুপুর দুইটা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।এর মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রটি অন্তত আংশিক আলো দেখলো।গত ১৯ অক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।এর পূর্বে ১৬ অক্টোবর থেকে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ।২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই কার্যত অচল। ফলে, ১৯ অক্টোবর ১ নম্বর ইউনিট বন্ধ হতেই অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন, বর্তমানে চালু হওয়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি থেকে বিদ্যুৎ...