রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেপ্তার
আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার ৮ জন আসামি রয়েছেন।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পাশাপাশি অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

