শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি এবং ভাবকি মধুপুর এলাকার ৩ মাসের সাজাপ্রাপ্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: তরিকুল ইসলাম চুন্নু ও মো: সোহেল রানা। মো: তরিকুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে এবং মো: সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামের মো: মজিদের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: তরিকুলের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র দামকুড়া থানায় মুলতবি ছিল।আসামি মো: তরিকুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ।
গত...
জুলাই ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৩ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, মতিহার থানা-৯ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছ উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান, এনডিসি।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২-০০টা পর্যন্ত ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন।এ সময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকগণ, সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সকাল ১০-০০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে উপস্থিত হলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁকে ফুলেল শ্রভেচ্ছায় সাদর অভ্যর্থনা জানান।এ সময় তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর অধিদপ্তরের...
জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে যৌন হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরিফুল ইসলাম (২১), মো: রাকিব হাসান (২৬), মো: মিনারুল ইসলাম (১৮), মো: শামিউল ইসলাম (১৮), মো: হৃদয় ইসলাম (২১) ও মো: খাইরুল ইসলাম (২২)।তারা সকলেই শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, মো: শরিফুল ইসলাম মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বরের ইসলামী ব্যাংক নার্সিং কলেজের ৩য় বর্ষের ছাত্র।গতকাল ৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ শরিফুল ও তার বান্ধবী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রিক্সাযোগে আমচত্তরের উদ্দেশ্যে রওনা দেয়।তারা শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া নেসকো বিদ্যুৎ অফিসের সামনে রিক্সা থেকে নেমে...
জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে আগামী ১২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত (স্কুল-২ এবং স্কুল পর্যায়ে) ২৯ টি কেন্দ্রে ও ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত (কলেজ পর্যায়ে) (ক্রমিক ১ হতে ২৪ টি) কেন্দ্রে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ সালের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২-১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ...
জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (১০ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৭ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬৪.৭০ গ্রাম হেরোইন, ৬০ পিস ট্যাপেন্টাডল ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার মাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি সুমন আলী রাজশাহী মহানগরীর পবা থানার মাড়িয়া পূর্বপাড়া এলাকার আলম আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি সুমন আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ।গতকাল ৯ জুলাই ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সুমন আলী পবা থানার মাড়িয়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর...
জুলাই ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ রেলওয়ে তার সংবিধানের নীতিমালা অনুযায়ী কার্যক্রম চালিয়ে আসছে, রেলওয়ের রয়েছে বিচার বিভাগীয় ব্যবস্থা, সংবিধানের ই এন্ড ডি রুল-ইফিসিএন সি-এন্ড ডিসিপিলিন রুল, দক্ষতা ও শৃঙ্খলা আইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভাগীয় মামলা না হওয়ায়, বাধ্য হয়ে ন্যায় বিচারের আসায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করছেন সুইটি পারভিন।মামলা সূত্রে জানা যায়, গত (৭ এপ্রিল ২০২৪) সকাল আনুমানিক ৯.৪৫ মিনিট সময়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নাটোর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার ধ্যান গ্রাম চৌধুরি পাড়া এলাকার মো. সুলতান আলির কন্যা সুইটি পারভিন, বর্তমানে রেলওয়ে স্টেশন দিনাজপুর ওয়েটিং রুম বেয়ারার (টিএলআর) পদে...
জুলাই ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি ট্রানজিট রুটে চলতি জুলাই মাসেই পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।নতুন এই ট্রেন রুটে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর,নিলফামারীর চিলাহাটী হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে যাবে।নতুন এই রুটের ম্যাপ ১লা জুলাই সোমবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে দুই দেশের মধ্যে এই নতুন রেল ট্রানজিট চালুর সমঝোতা স্মারক সই করেন।এই স্মারকের বাস্তবায়নের তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে মন্ত্রনালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ ও ২২ জুন ভারতে দ্বিপক্ষীয় সফর করেছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...
জুলাই ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে আম বোঝাই ট্রাকের সাথে বাসের সংঘর্ষে এক শিশুসহ জন ৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরোও ২৫ যাত্রী আহত হয়েছেন।আহতদের দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৫ জুলাই-২০২৪) সকাল ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সাথে বিপরীতমুখী আম বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের হেলপার নিহত হন।স্থানীয়রা আহত ২৮ যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত...