শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো: গফফার আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপি'র কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ।গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- শনিবার ১৩ ই এপ্রিল ২০২৪ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মধ্য ডোমনমারা স্পোর্টিং ফুটবল একাদশ বনাম পরিয়াব ফুটবল একাদশ বারিষাব কাপাসিয়া।অধ্যাপক ডাঃ মানস রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী ও বেলাবো থেকে বার বার নির্বাচিত মাটি ও গণমানুষের নেতা সফল শিল্প মন্ত্রী জনাব আলহাজ্ব, এড: নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আর ও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়, মনোহরদী উপজেলা আইন বিষয় সম্পাদক জনাব এডভোকেট...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে পাঁচ আলমশ্রী গ্রামে গত শুক্রবার (১২এপ্রিল) দুপুরে এডভোকেট রুহুল আমিন এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন ও তার বড় ভাই সোহেল (৪০) আবু তাহেরের ছেলে টিটু মিয়া।প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার ৩-৪দিন পূর্বে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডভোকেট রহুল আমিন এর বড় ভাই নায়েকপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মাইনুল ইসলাম জুয়েলের সাথে একই এলাকার মিন্টু (৩০) ও বিবেক (৪৮) মিয়ার সাথে কথার কাটাকাটি হয়েছিল।
এরই জের ধরে গত শুক্রবার দুপুরে পাছআলমশ্রী গ্রামের...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৫ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, এয়ারপোর্ট থানা-৪ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১১ জনকে আটক করে।যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা, ৮ পিস ট্যাপেন্টাডল, ১৭ বোতল অ্যালকোহল ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-আপনজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কর্মজীবী মানুষ।দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহী থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফিরছেন কর্মজীবীরা।প্রতিবারের মতো এবারও এসব মানুষ টিকিট বিড়ম্বনা ও চরম ভোগান্তিতে পড়েছেন।রাজশাহীতে ঈদ পরবর্তী ট্রেন, বাস ও বিমানের টিকেট সহজেই পাওয়া যাচ্ছে না।যাত্রীদের অভিযোগ কালবাজারিদের হাতে চলে গেছে এসব টিকিট।আর এ কারণেই রেল স্টেশন,বাস টার্মিনাল ও স্ট্যান্ডের কাউন্টারগুলোতে চলছে অগ্রিম টিকিটের হাহাকার।ঈদ পরবর্তী কাঙিক্ষত টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রী সাধারণদের।অথচ কালোবাজারিদের হাতে দ্বিগুন দাম ধরিয়ে দিলেই পাওয়া যাচ্ছে টিকিট।এ চিত্র রাজশাহী ঢাকা বাস কাউন্টার ও ভদ্রা বাসস্টান্ড ও রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।
ট্রেনের...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ুথ ডেভলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ নক-আউট ভিত্তিক জাতীয় নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের খেলা গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুর হয়েছে।উদ্বোধনী দিনের দুপুরে সফররত সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারে জয়পুরহাট ৩-২ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়, বিকেলে অনুষ্টিত খেলায় শ্রীমতি জতি হলদারের হাট্রিকের সুবাদে চাঁপাইনবাবগঞ্জ ৬-০ গোলে বিশাল ব্যবধানে নাটোর জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে শ্রীমতি জতি হলদার ৩টি, কুমারী কৃষ্ঞা, সাহেলা ও রাফিয়া ১টি করে গোল করেন।শ্রীমতি জতি হলদার ম্যাচ সেরা নির্বাচিত হন।দুটি খেলায় রেফরীর...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত এবিজি বসুন্ধারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দিত্বীয় পর্বের খেলায গতকাল শুক্রবার (৫এপ্রিল) নিজ ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ান লিমিটেড ০-২ গোলে রহমতগঞ্জ এফসির কাছে হেরে আবারো তলানিতেই থাকতে হলো।খেলার প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় রহমতগঞ্জের ইজিপথের ফুটবলার মোস্তফা মোহাম্মদ আব্দেলমালেক হামদাদ গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নেয়।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ঘানার ফুটবলার ইমেষ্ট বোয়াটিং ৮৫ মিনিটের মাথায় আরো একটি গোল করলে রহমতগঞ্জ ২-০ গোলে জয়লাল করে মাঠ ত্যাগ করে।রহমতগঞ্জের ইজিপট ফুটবলার মোস্তফা মোহাম্মদ আব্দেল মালেক হামদাদ ম্যাচ সেরা নির্বাচিত হলে তাকে জেলা ফুটবল এসোসিয়েশনের নবাগত সহ-সভাপতি মোঃ মামুনার রশীদ বাচ্চু ক্রেষ্ট উপহার তুলে দেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঈদ উপলক্ষে ট্রেনে আসনবিহীন যাত্রীদের জন্য দুটি কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে।কোচের ভেতরে দুই পাশে ৮০ জনের বসার ব্যবস্থা রয়েছে।আর মাঝখানের প্রশস্ত জায়গায় ১৪১ জন আসনবিহীন যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন।দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে।এই কোচ দুইটি পার্বতীপুর-জয়দেবপুর রুটের ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হবে।আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে বাড়ি ফিরবে লাখো মানুষ।ঈদ উপলক্ষ্যে নিয়মিত ট্রেনের সঙ্গে প্রয়োজন হবে বাড়তি দুই শতাধিক কোচ। বাড়তি বগির জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে নষ্ট ও চলাচল অযোগ্য কোচ গুলোকে সচল করে তুলেছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা।
ইতোমধ্যে প্রস্তুত হওয়া ৮০টি ব্রডগেজ...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার, মনোহরদী উপজেলায় ৭ শত, অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এড, নুরুল মজিদ মাহমুদ, হুমায়ুন এম পি।শিল্পমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।৫ই মার্চ রোজ শুক্রবার মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে, উপজেলা বিভিন্ন ইউনিয়নের অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মনজুরুল মজিদ মাহমুদ সাদী (কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য) মোঃ আমিনুর রশিদ সুজন পৌর মেয়র মনোহরদী উপজেলা।আবুল কাসেম ভুইয়্যা (অফিসার ইনচার্জ মনোহরদী থানা।
বাবু প্রিয়াশিষ রায় (সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ) নজরুল...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।রবিবার (৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।এই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।নির্বাহী কর্মকর্তা আরোও শুভেচ্ছা জানিয়ে বলেন সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মদন উপজেলা প্রশাসনের...