রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং বন্ধের দাবী জানিয়েছে পল্লীবিদ্যুৎ গ্রাহক।মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে তারা জানান, লোড-শেডিংয়ের কারণে প্রচন্ড গরমে আমরা দূর্বিসহ জীবন-যাপন করছি।প্রচন্ড গরম থাকায় শিশু-বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে পারছি না।শিশু বাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত পড়া-লেখা করতে পারছে না।অত্যাধিক লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।ফ্রিজে থাকা খাবার নষ্ট হচ্ছে।মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, যার ফলে অন-লাইন কার্যক্রমসহ মোবাইলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।মনোহরদীতে দিনে সার্বসাকূল্যে ৩০/৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।এতে করে মনোহরদীবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারসহ সর্বত্র একই আলোচনা।এ সময় তারা উপজেলা প্রেসক্লাবকে...
জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক,জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফি আহমেদকে বুধবার সকাল ১০ ঘটিকার সময় মদন উপজেলার পাবলিক হল মাঠে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে।শুরুতেই ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাশীল আওয়ামী লীগ,ছাত্রলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছে।এ সময় শফি আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,মদন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,মদন পৌর মেয়র মোঃ সাইফুল...জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ রাাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির ‘বৃক্ষায়ন’ এর উদ্বোধন করা হয়েছে।রাজশাহীর মুক্তমঞ্চ সংলগ্ন বট বৃক্ষের নিচে আসন গ্রহন করেন।গত বুধবার(৫জুন) দুপুরে নগরীর লালনশাহ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে প্রায় নগরীতে মাসব্যাপী চার হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, চীফ কমিউনিটি অফিসার আজিজুল ইসলাম, ফাহাদ একাডেমী ফর বায়োলজীর পরিচালক ডঃ ফাহাদ ইবনে মাহফুজ, রূপসী বাংলা মহিলা সংস্থার ডিরেক্টর মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ১৪ নং ওয়ার্ড...জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৫ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-১৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৮ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২৪.২ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী।
...
জুন ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মোসা: পারুল বেগম (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের মো: হানিফের স্ত্রী।বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা...
জুন ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে নতুন নতুন রেলপথ নির্মাণ, ট্র্যাক সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।কিন্তু সেবা বৃদ্ধির পরিবর্তে এখন সংকোচনের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে।সর্বশেষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি চলমান সেবা বন্ধের পাশাপাশি আরো বেশকিছু ট্রেন বন্ধের চিন্তাভাবনা করছে রেলওয়ে।অথচ রেলের উন্নয়নে এক দশকে বিনিয়োগ হয়েছে এক কোটি টাকার অধিক।নতুন রেললাইন নির্মাণ, সংস্কার ও সেবা বাড়ানোর বহুবিধ পরিকল্পনার পরও রেলের পিছিয়ে পড়ার চিত্র উঠে আসে বেশকিছু পদক্ষেপে।২০১১ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও এক দশকের বেশি সময় ধরে ঢাকা-কক্সবাজার রেলপথের অন্যতম প্রতিবন্ধক ‘কালুরঘাট’ রেল সেতু পুনর্নির্মাণের উদ্যোগ যথাসময়ে নেয়নি রেলওয়ে।পূর্বাঞ্চলের সাতটি রেল সেতু জরাজীর্ণ...
মে ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঈদের সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।এরমধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।আসন্ন ঈদ উল আযহার আগে ও পরে যাত্রী নিরাপত্তা,ও যাত্রী সেবা নিশ্চিতে ট্রেনের শিডিউল বিপর্য় রোধে পশ্চিম রেল কি কি পদক্ষেপ গ্রহন করেছেন, এমন প্রশ্নের জবাবে পশ্চিম রেলের মহাব্যস্থাপক অসীম কুমার তালুকদার বলেন,মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে 'ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে' বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের...
মে ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আজ বুধবার (২৯ মে ২০২৪) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।এ দিবস উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২৪।শান্তিরক্ষী দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল “Fit for the future, building better together” রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাসুদুর রহমান ভূঞা, বিপিএম, প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...
মে ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকা হতে এক ব্যক্তিকে অপহরণ করার ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মো: বরজাহান আলীর ছেলে মো: আকাশ আলী শিমুল (২৫) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সাব্বির আহমেদ মুন্না (২৬)।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা গ্রামের নুরনবী অন্তর নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় বসবাস করেন।গত ২৮ মে ২০২৪ দুপুর সাড়ে ১২ টায় আসামি আকাশ, সাব্বিরসহ কয়েকজন ভিকটিম নুরনবী ও তার স্ত্রীর বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ তুলে মারপিট করে।
এরপর নুরনবীকে ভয়ভীতি দেখিয়ে...
মে ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে হায় হায় কোম্পানি নামে খ্যাত আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. গ্রাহকদের হয়রানি করছে প্রতিনিয়ত।এখন একমাত্র পুঁজি হিসেবে বেছে নিয়েছে গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকের পাতা।সেখানে ইচ্ছেমতো টাকার পরিমাণ বসিয়ে শত শত গ্রাহকদের নিকট কয়েক কোটি টাকা আদায়ের টার্গেট নিয়ে একের এর এক মিথ্যা মামলা করছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হোসেন আলী নিজেই।গ্রাহকেরা তাদের পাশ বইয়ে টাকা পরিশোধ করা স্বত্তেও চতুর ম্যানেজার পাশ বইয়ে টাকা আদায় হলেও তিনি এখন গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকা বসিয়ে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন গ্রাহকদের এই মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী কয়েকজন গ্রাহক দিনাজপুর শহরস্থ এলাকার (গুলশান মার্কেট) সংলগ্ন আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. এর (দিনাজপুর শাখা) অফিসের...